টিআইবি ও ডিআরডব্লিউর সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার চেয়েছে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ (ডিআরডব্লিউ)। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরডব্লিউ এসব প্রত্যাশা তুলে ধরে।
সংবাদ সম্মেলনে ডিআরডব্লিউর পক্ষ থেকে বলা হয়, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কিছু আইন, নীতি ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি সমর্থন থাকলেও বাস্তবায়নে ঘাটতির কারণে তাঁরা প্রতিনিয়ত বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। এ প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার জরুরি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ডিআরডব্লিউর সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, সদস্যসচিব খন্দকার জহুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ে বিশেষজ্ঞ ডা. নাফিসুর রহমান, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল, তরুণ অ্যাকটিভিস্ট মো. আবদুল্লাহ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। সে হিসাবে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২ কোটির বেশি হওয়ার কথা। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে ডিআরডব্লিউ জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ (সিআরপিডি) বাংলাদেশ ২০০৭ সালে অনুসমর্থন করলেও এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ ও জাতীয় কর্মপরিকল্পনা থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। জাতীয় কর্মপরিকল্পনার জন্য আলাদা বাজেট বরাদ্দ নেই এবং দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো নিয়মিত সভা করছে না। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব বণ্টনে জটিলতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় কর্মপরিকল্পনা কার্যকর করা, মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ নিশ্চিত করা, কমিটিগুলোর সভা নিয়মিতভাবে আয়োজন করা এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কমপক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানানো হয়।
আন্তর্জাতিক অঙ্গীকার প্রসঙ্গে বক্তারা বলেন, জাতিসংঘ সনদ বাস্তবায়ন ও প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা আন্তর্জাতিক কমিটির সুপারিশ বাস্তবায়ন, জাতীয় পরিবীক্ষণ কমিটিকে কার্যকর করা এবং বকেয়া প্রতিবেদনগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানান। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও অংশগ্রহণ উপেক্ষিত বলে সভায় উল্লেখ করা হয়।
এ ছাড়া জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, প্রবেশগম্যতার সংকট দূর করা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মর্যাদাসম্পন্ন পর্যায়ে নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক দলগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের এ যৌক্তিক প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে।
নির্বাচন কমিশনের কাছে করা দাবিতে বলা হয়, ভোটকেন্দ্রে প্রবেশগম্যতা, সহায়ক ব্যবহারের সুযোগসহ বিদ্যমান সিদ্ধান্তগুলো দ্রুত প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে জানাতে হবে।

বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে দুই দেশের সম্ভাবনার তুলনায় বর্তমান বাণিজ্যিক সম্পর্ক এখনো অনেক কম বলে মনে করছেন দুই দেশের নীতিনির্ধারকেরা। বাণিজ্য বাড়াতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন...
৪ ঘণ্টা আগে
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শনিবার (১৬ মে)। রেলওয়ে আজ আগামী ২৬ মে যাত্রার টিকিট বিক্রি করেছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকিটের জন্য গড়ে...
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
৬ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
৯ ঘণ্টা আগে