
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম নিজেই।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।
এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।
তাঁর শিক্ষা উপদেষ্টার হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও খবর পড়ুন:

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
৯ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১০ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত বা বিভাজন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে—এটাই একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক...
১০ ঘণ্টা আগে