আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় শীর্ষ স্থানে থাকে পাহাড়ি কন্যা রাঙামাটি। কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি আর পাহাড়ের বাঁকে বাঁকে গড়ে ওঠা নান্দনিক সব রিসোর্টে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। যদিও এখন রাঙামাটির প্রকৃতি কিছুটা রুক্ষ। তারপরও এই ধূসর-সবুজ রূপই অনেক ভ্রমণপিয়াসির কাছে এক ভিন্ন এবং শান্তিময় আবেদন নিয়ে ধরা দিচ্ছে।
এখন রাঙামাটি শহরে শুধু হোটেলই নয়, থাকার জন্য তৈরি হয়েছে অনেক রিসোর্ট। সেগুলোতে রয়েছে ছুটি কাটানোর চমৎকার সব আয়োজন। এই ঈদে রিসোর্টেই কাটিয়ে দিতে পারেন ছুটির দিনগুলো। রিসোর্ট ভ্রমণে রাঙামাটি দেবে একেবারে ভিন্ন অভিজ্ঞতা।
পর্যটন মোটেল
পর্যটকদের জন্য এটি রাঙামাটি শহরে বেশ পুরোনো থাকার জায়গা। ঝুলন্ত সেতুর পাশে রয়েছে পর্যটন মোটেল। যেখানে একদম নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে রাত কাটানোর সুব্যবস্থা রয়েছে।
আসামবস্তি-কাপ্তাই সড়ক
রিসোর্ট পর্যটনের নতুন হাব রাঙামাটি-আসামবস্তি কাপ্তাই সড়কটি এখন দেশের অন্যতম সুন্দর ড্রাইভওয়ে হিসেবে পরিচিত। সড়ক ও নৌ—উভয় পথেই এখানে যাওয়া যায়। এই সড়কের পাশে একে একে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট।
জুমকিং ও গাড়পাড়: হ্রদ ও নদীর মোহনায় অবস্থিত এই ইকো রিসোর্ট দুটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
রাঙামাটির প্রধান দর্শনীয় স্থান
রাঙামাটিতে জনপ্রিয় দর্শনীয় জায়গা আছে অসংখ্য। সেগুলোর মধ্যে রয়েছে সাজেক ভ্যালি, কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝরনা, রাজবন বিহার, চাকমা রাজার রাজবাড়ি, পলওয়েল পার্ক ও ডিসি বাংলো। পাহাড়ি এই জেলা আসলে পুরোটিই দেখার মতো। গাইড নিয়ে এসব দর্শনীয় জায়গার বাইরেও আপনি ঘুরে আসতে পারেন একেবারে নিজের মতো করে।
যাতায়াত
রাঙামাটি যেতে হলে চট্টগ্রাম হয়ে যেতে হবে। তাই দেশের যেকোনো প্রান্ত থেকে আগে চট্টগ্রাম শহরে আসতে হবে। এ শহরের অক্সিজেন মোড়ে রাঙামাটি পাহাড়িকা বাস পাওয়া যায়। ভাড়া ১৪০ টাকা প্রতিজন।
এ ছাড়া অক্সিজেন থেকে রাঙামাটি পর্যন্ত অটোরিকশা ভাড়া ৯০০ টাকা।
এ ছাড়া সড়কপথে ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, কলাবাগান থেকে সরাসরি বাস পাওয়া যায় রাঙামাটির। এসি ও নন-এসি হিসেবে বাসগুলোর ভাড়া ভিন্ন ভিন্ন। তবে নন-এসি ৮০০ থেকে ৯০০ টাকা এবং এসি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় একেকটি টিকিট পাওয়া যাবে।
আকাশপথে ঢাকা থেকে প্রথমে যেতে হবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এরপর ট্যাক্সি বা বাসে করে দু-তিন ঘণ্টায় রাঙামাটি পৌঁছানো সম্ভব। বিমানভাড়া ঢাকা থেকে চট্টগ্রামে ৩ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা। বিমানবন্দর থেকে রাঙামাটি পর্যন্ত মাইক্রোবাস নিলে ভাড়া পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা।
বুকিং ও প্রস্তুতি: ঈদের ছুটিতে ভিড় বেশি থাকায় ১৫ থেকে ২০ দিন আগে বুকিং দেওয়া জরুরি। সরকারি মোটেল কিংবা বেসরকারি রিসোর্টগুলোর ফেসবুক পেজ বা হটলাইনের মাধ্যমে অগ্রিম বুকিং করা যায়।

মঙ্গল গ্রহ আপনার ওপর আজ বড্ড প্রসন্ন। তবে সেই প্রসন্নতা আপনার শরীরে এতটাই এনার্জি দেবে যে, আপনি কাজ সেরে ফেলার বদলে অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন। অফিসের মিটিংয়ে হয়তো আপনি এমন কোনো আইডিয়া দেবেন যা শুনে বস চশমা খুলে আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। সোশ্যাল মিডিয়ায় আজ আপনার কমেন্ট যুদ্ধ বিশ্বযুদ্ধের...
১ ঘণ্টা আগে
ঘরোয়া উপায়ে রূপচর্চায় অতি পরিচিত একটি উপকরণ দুধ। আমাদের এই উপমহাদেশে প্রাচীনকাল থেকে কাঁচা হলুদ, চন্দন, মধুর সঙ্গে কাঁচা দুধের বহুবিধ ব্যবহার রয়েছে। কাঁচা দুধ ত্বক পরিষ্কারক, টোনার ও ময়শ্চারাইজার হিসেবে খুবই কার্যকরী একটি উপাদান। এই গরমে রোদে ত্বকের পোড়া দাগ তুলতে তো বটেই, অন্যান্য যত্নেও ব্যবহার...
২ ঘণ্টা আগে
ডিজিটাল যুগে একটি শিশুর জীবন শুরু হওয়ার আগেই তার অনলাইন উপস্থিতি তৈরি হয়ে যায়। মা-বাবারা গর্ভাবস্থার সোনোগ্রাম থেকে শুরু করে জন্মের পরপরই নবজাতকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। গবেষণায় দেখা গেছে, পশ্চিমা বিশ্বে প্রতি চারজন শিশুর মধ্যে অন্তত একজনের জন্মের আগেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি তৈরি হয়ে যায়।
১২ ঘণ্টা আগে
কিয়ারা আদভানি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাঁর কাজ, ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রায় সবই আমাদের আকর্ষণ করে। তবু তাঁর সৌন্দর্য নিয়ে যেন না বললেই নয়। আমাদের বাক্রুদ্ধ করে দেয় তাঁর অসাধারণ সৌন্দর্য...
২০ ঘণ্টা আগে