সালটা ১৯৯৩। মো. জাভেদ হাকিম এবং তাঁর চার বন্ধু মিলে ঠিক করেন, সারা দেশ ঘুরে বেড়াবেন। সে কারণে পাঁচজন মিলে গড়ে তুললেন দে-ছুট ভ্রমণ সংঘ। মাসের ৪ তারিখ এই ভ্রমণ সংঘের ৩৩ বছর পূর্ণ হলো।
ভ্রমণপিয়াসি পাঁচ বন্ধুর রাঙামাটি ভ্রমণ দিয়ে শুরু হয়েছিল দে-ছুট ভ্রমণ সংঘের যাত্রা। বর্তমানে এ দলে আছেন তরুণ থেকে শুরু করে ভ্রমণপিয়াসি পঞ্চাশোর্ধ্ব বয়সের মানুষ। শুধু ভ্রমণ নয়, সংগঠনটির বিভিন্ন সদস্য আমাদের ভ্রমণসাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করে চলেছেন। তাঁরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সে অভিজ্ঞতা ভবিষ্যতের ভ্রমণকারীদের জন্য লিখে চলেছেন সংবাদপত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে ভ্রমণে উৎসাহিত করে চলেছেন তরুণদের।
দে-ছুট ভ্রমণ সংঘের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি দুস্থদের ত্রাণ সহায়তা, বৃক্ষরোপণসহ বিভিন্ন রকম সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন।
দে-ছুট ভ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা মো. জাভেদ হাকিম বলেন, ‘ভ্রমণ মানুষের মন যেমন প্রফুল্ল করে তোলে, তেমনি ঘুরে বেড়ালে অনেক কিছু শেখাও যায়। উপযুক্ত শিক্ষা লাভের জন্য ভ্রমণের বিকল্প নেই।’ তিনি মনে করেন, তরুণদের উচিত সুযোগ পেলেই ভ্রমণে বের হওয়া। প্রকৃতি দেখা ও উপভোগ করা। তবে ভ্রমণে গিয়ে প্রকৃতির ক্ষতি করা যাবে না। আমাদের দেশ সুন্দর রাখতে হবে আমাদেরই।

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
৫ ঘণ্টা আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
১২ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১৩ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
১৩ ঘণ্টা আগে