ভ্রমণে যাওয়া বা ফেরার পথে এয়ারপোর্ট শপিং অনেকের কাছেই আকর্ষণীয় বিষয়। সারি সারি আকর্ষণীয় দোকানে বিভিন্ন ধরনের জিনিস দেখে নিজেকে ধরে রাখাটা বেশ কষ্টকর হয়ে ওঠে বিমানবন্দরে। এখানকার আউটলেটগুলোতে থাকে লোভনীয় ছাড়ের অফার। তবে একটু হিসাব কষলে বুঝতে পারা যায়, পণ্যগুলো আসলে বেশি দামেই কিনছেন ক্রেতারা। সচরাচর কেনা হয় এমন জিনিসগুলো বিমানবন্দর থেকে না কেনাই ভালো।
ইলেকট্রনিকস
হঠাৎ বিমানবন্দরে উপস্থিত হয়ে খেয়াল হতেই পারে, আপনি বাসায় ফেলে এসেছেন মোবাইল ফোন কিংবা অন্য কিছুর চার্জার কিংবা হেডফোন। বিমানবন্দর থেকে যেকোনো ধরনের ইলেকট্রনিক জিনিস না কেনাই ভালো। কারণ, স্বাভাবিক দামের চেয়ে এই পণ্যগুলোর দাম বিমানবন্দরে বেশি হয়ে থাকে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরে ইলেকট্রনিক পণ্যগুলো বাইরের তুলনায় ৩৪ শতাংশ বেশি দামে বিক্রি হয়।
খাবার ও পানীয়
বিমানবন্দর থেকে পানির বোতল বা অন্য কোনো পানীয় কেনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে খালি বোতল সঙ্গে রাখতে পারেন পানি ভরে নেওয়ার জন্য। পানির পাশাপাশি আকর্ষণীয় আর লোভনীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন। কারণ, সেই একই—বেশি দাম। এখানে আপনার সাধের একটি শিঙাড়ার দামও হতে পারে ৮০ থেকে ১০০ টাকা!
বৈদেশিক মুদ্রা
বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রার লেনদেন না করার পরামর্শ দিয়ে থাকেন ভ্রমণ বিশেষজ্ঞরা। অনেক সময় যাত্রীর উপস্থিতির অনুপাতে বিমানবন্দরে থাকা বুথের সংখ্যা কম হওয়ায় অপ্রস্তুত যাত্রীদের কাছ থেকে উচ্চমূল্য নেওয়া হয়। তাই সেখানে লেনদেন না করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা ভালো। যেখানে যাচ্ছেন, সেখানে পৌঁছে সেখানকার কোনো এটিএম বুথ ব্যবহার করুন মুদ্রার ব্যবস্থা করতে। সে ক্ষেত্রে লেনদেনের মান ভালো হয়।
শুল্কমুক্ত দোকান
বিমানবন্দরে কেনাকাটা করার ক্ষেত্রে অনেকের আগ্রহের মূল জায়গা থাকে শুল্কমুক্ত পণ্যের দোকানগুলো। অনেকে মনে করেন, এটা বেশ লাভজনক ব্যাপার হয়। তবে বাস্তবতা হলো, কম মূল্যের জিনিসগুলো শুল্কমুক্ত পণ্যের মধ্যে পড়ে না। এগুলো বেশির ভাগ ক্ষেত্রে অ্যালকোহলের মতো পণ্যের জন্য হয়ে থাকে। বেশির ভাগ মানুষ শুল্কমুক্ত দোকানগুলো থেকে চকলেট কিনে থাকেন। এর দামের দিকে লক্ষ করলে দেখা যায়, সাধারণ দামের চেয়ে তা দুই থেকে তিন গুণ বেশি।
নেকপিলো এবং ওষুধ
দীর্ঘ ফ্লাইটের জন্য অনেকে নেকপিলো ব্যবহার করেন। অনেক সময় সেটিও বাড়িতে ফেলে আসেন অনেকে। তবে সে ক্ষেত্রে বিমানবন্দর থেকে চট করে একটা নেকপিলো কেনা ঠিক হবে না। এমনকি খুব বেশি প্রয়োজন না হলে ওষুধও না কেনা ভালো। এ জন্য ভ্রমণের আগে প্রয়োজনীয় ওষুধগুলো কিনে রাখা ভালো। এমনকি সেখানে অনেক স্যুটকেসের দোকানও দেখা যায়। আকর্ষণীয় হলেও সেগুলো কেনা ঠিক হবে না অতিরিক্ত দামের জন্য।
বই
অনেকে মনে করতে পারেন, বিমানযাত্রায় সময় কাটানোর ভালো মাধ্যম বই পড়া। নিঃসন্দেহে অনেকের জন্য বই খুব ভালো সঙ্গী। পড়তে চাইলে বাসা থেকে বই সঙ্গে নিয়ে যান। কারণ, বিমানবন্দরে থাকা বইগুলোর দাম অনেক বেশি। এমনকি এখানে থাকা ম্যাগাজিনেরও দাম বেশি পড়বে বুকশপের চেয়ে।
ভাড়া গাড়ি, ট্যাক্সি ও পার্কিং
বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি কিংবা ট্যাক্সির ব্যবস্থা আগেই করে রাখা ভালো। এমনকি বিমানবন্দরে পার্কিং চার্জও অনেক বেশি রাখা হয়।
সূত্র: এমএসএন ডটকম

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
২ ঘণ্টা আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
৫ ঘণ্টা আগে
মানচিত্রে থাকা আকৃতির কারণে বিশ্বে একটি দেশকে বলা হয় ‘দ্য হার্ট শেপড ল্যান্ড’। দেশটির নাম বসনিয়া ও হার্জেগোভিনা। এক ছাদের নিচে থাকা দুই স্বায়ত্তশাসিত অঞ্চল। শুধু ভৌগোলিক আকৃতিই নয়, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই বসনিয়া ও হার্জেগোভিনা।
৭ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
১২ ঘণ্টা আগে