
চীনের প্রাকৃতিক বৈচিত্র্য এবং মনোমুগ্ধকর দৃশ্য সব সময় ভ্রমণপিয়াসি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের আকর্ষণ করে এসেছে। মহাপ্রাচীর থেকে শুরু করে পোড়ামাটির সৈন্যবাহিনীর মতো স্থাপনা—প্রতিটি পর্যটন গন্তব্যেই আছে অনন্য অভিজ্ঞতার হাতছানি। তবে এসবের পাশাপাশি আরও একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে চীনের পূর্বাঞ্চলীয় চচিয়াং প্রদেশে অবস্থিত কিয়ানতাং নদীতে।
এই নদী বিখ্যাত তার ব্যতিক্রমী এক ঘটনার জন্য—নদীর পানি উল্টো দিকে অর্থাৎ, সাগরের দিক থেকে ভূমির দিকে প্রবাহিত হয়। অবিশ্বাস্য মনে হলেও এই বিরল প্রাকৃতিক ঘটনা একেবারে বাস্তব। এই ঘটনাকে বলা হয় টাইডাল বোর (tidal bore), যা পৃথিবীর কিছু নির্দিষ্ট নদীতে দেখা গেলেও কিয়ানতাং নদীতে এটি সবচেয়ে নাটকীয়ভাবে ঘটে থাকে।
টাইডাল বোর মূলত একটি জোয়ার-সৃষ্ট ধাক্কা, যা নদীর স্বাভাবিক প্রবাহকে উল্টো দিকে ঠেলে দেয়। এ ঘটনার জন্য কিছু ভৌগোলিক শর্ত থাকা জরুরি—নদীটি হতে হবে অগভীর এবং এই প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জোয়ারের তারতম্য, যা সাধারণত ছয় মিটারের বেশি হয়। ফানেল আকৃতির এই গঠন জোয়ারের শক্তিকে আরও বাড়িয়ে তোলে। ফলে হঠাৎ নদীতে পানির স্তর বেড়ে যায় এবং বিশাল বিশাল ঢেউ নদীর উজানের দিকে ধেয়ে যায়।
হাংজু শহরের কিয়ানতাং নদীতে জোয়ারের ঢেউ প্রায় ৩০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এবং ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অগ্রসর হয়। এই ঢেউয়ের গর্জন অনেক দূর থেকে, ঢেউ আসার ঘণ্টা দুয়েক আগেই শোনা যায়। ঢেউ চলে যাওয়ার পরও নদীর পানি দীর্ঘ সময় ধরে উঁচু অবস্থায় থাকে।
এই প্রাকৃতিক বিস্ময়কে স্থানীয়ভাবে বলা হয় ‘রৌপ্য ড্রাগন’ বা সিলভার ড্রাগন। এটি প্রতি পূর্ণিমাতেই ঘটে, তবে শরতের সময় এটির তীব্রতা ও দৃশ্যমানতা সবচেয়ে বেশি। এই অনন্য দৃশ্য দেখতে নদীর দুই পাড়ে জমা হয় হাজারো দর্শনার্থী।
এই প্রাকৃতিক ঘটনা ঘিরে স্থানীয়ভাবে আয়োজিত হয় শতাব্দীপ্রাচীন উৎসব। প্রতিবছর এই উৎসবে অংশ নিতে প্রায় ১ কোটি ৭০ লাখ পর্যটক ছুটে আসেন চীনের চচিয়াং প্রদেশের এই এলাকায়।

পয়লা বৈশাখে কী কী খাবার ও পানীয় দিয়ে ডাইনিং টেবিল সাজাবেন, তা ভাবছেন নিশ্চয়ই। পানীয়ের তালিকায় রাখতে পারেন কাঁচা আমের শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে
যেকোনো উৎসবের আগে অন্যতম কাজ হলো ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করা। আর পয়লা বৈশাখের আগে এটি আবশ্যিক একটি কাজ। একটি পরিচ্ছন্ন ঘর মনে প্রশান্তি এনে দেওয়ার পাশাপাশি নিয়ে আসে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি। তবে উৎসবের কেনাকাটা আর রান্নাবান্নার ব্যস্ততার মধ্যে পুরো বাড়ি ডিপ ক্লিন করাটা অনেকের কাছেই অসম্ভব মনে হয়...
৪ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস হিমালয় সমান! সকালে মনে হবে আপনি চাইলেই এক লাফে অফিস পৌঁছে যাবেন। কিন্তু বাস্তব হলো—বাস বা ট্রেনের ভিড় আপনার সেই সুপারহিরো ইমেজে জল ঢেলে দেবে। আর্থিক ক্ষেত্রে আজ বড় কোনো ‘বিপ্লব’ করতে যাবেন না। কোনো বন্ধু যদি এসে বলে ‘ভাই, একটা স্কিম আছে, তিন মাসেই ডবল...
৪ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে পয়লা বৈশাখ অন্যতম। নতুন পোশাকের পাশাপাশি উৎসবের দিন নিজেকে আত্মবিশ্বাসী করতে প্রয়োজন সতেজ ও উজ্জ্বল ত্বক। তবে বৈশাখের চড়া রোদ, ভ্যাপসা গরম আর উৎসবের দৌড়ঝাঁপ আপনার ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঘাম, ধুলাবালু ও মেকআপের...
৬ ঘণ্টা আগে