পরিপাটি সাজানো ঘর। ঘরের ওপরে গাছ। বাগানের ভেতর বাড়ি নাকি বাড়ির জন্য সাজানো বাগান, তা বোঝা মুশকিল। এই সব বাড়ির সেই সব ঘরে চাইলেই থাকতে পারবেন যে-কেউ। ধর্ম কিংবা বর্ণের কোনো বালাই নেই। এখানে যাঁরাই আসেন, তাঁরাই অতিথি।
বলছি কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের কথা। এটি মণিপুরি সম্প্রদায়ের গ্রাম। কিন্তু পর্যটকপ্রিয় জায়গা হিসেবে বিখ্যাত কমলগঞ্জের এ গ্রামটি এখন কমিউনিটিভিত্তিক পর্যটনের আদর্শ উদাহরণ আমাদের দেশে। মৌলভীবাজারের কমলগঞ্জের পর্যটনকে অনেকটাই সমৃদ্ধ করেছে মাঝেরগাঁও গ্রাম। প্রায় পাঁচ বছর আগে ক্ষুদ্র পরিসরে এই উদ্যোগের যাত্রা শুরু হলেও বর্তমানে এর বিস্তার কয়েকটি গ্রামজুড়ে।
মেইতৈই মণিপুরি সম্প্রদায়ের নিরঞ্জন সিনহা মণিপুরি নারীদের কর্মসংস্থানের কথা চিন্তা করে নিজ বাড়িতে ২০১৮ সালে এই উদ্যোগের সূচনা করেন। ধীরে ধীরে গত পাঁচ বছরে কয়েকটি গ্রাম মিলে প্রায় ৮০টি বাড়িতে গড়ে উঠেছে এ পর্যটন উদ্যোগ। প্রথম দিকে পর্যটক খুব একটা না এলেও দুই বছর ধরে প্রচুর দেশি-বিদেশি পর্যটক নিয়মিত আসছেন মাঝেরগাঁওসহ আশপাশের গ্রামগুলোতে। ঘরোয়া পরিবেশে থেকে মণিপুরি খাবার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রা দেখার সুযোগ আছে এখানে। তা ছাড়া এখানে থেকে ঘুরে বেড়ানো যাবে কমলগঞ্জসহ মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন গন্তব্যে। পর্যটকদের সুবিধার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিভিন্ন ট্যুর অপারেটরের সঙ্গে কাজ করছে মণিপুরি সম্প্রদায়ের এ পর্যটন উদ্যোগ।
এখানে দুটি ডাবল বেডের রুমের জন্য প্রতি রাত ভাড়া দিতে হবে ২ হাজার টাকা। থাকা যাবে একসঙ্গে চারজন। তিনবেলা খাবার ও সকাল-বিকেলের নাশতার জন্য জনপ্রতি ১ হাজার টাকা ব্যয় হবে। এখানে পরিবেশন করা হয় মণিপুরি খাবার। চাইলে কেনা যাবে মণিপুরি সম্প্রদায়ের তৈরি করা শাড়ি, গামছা, চাদরসহ বিভিন্ন হস্তশিল্পজাত দ্রব্য। এ ছাড়া উপভোগ করা যাবে মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো এলাকার নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
মাঙাল ময়ুম নামের এখানকার একটি কটেজের স্বত্বাধিকারী পরিমোহন সিং। তিনি জানিয়েছেন, যেকোনো সময় পর্যটকদের বরণ করতে প্রস্তুত তাঁরা। তাঁর বাড়ির একটি কক্ষ পর্যটকদের জন্য রাখা আছে। সেখানে মাত্র ২ হাজার টাকায় চারজন পর্যটকের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। পর্যটকদের দেখাশোনা করেন বাড়ির নারীরা।
মণিপুরি কমিউনিটি বেজড ট্যিরিজমের নেত্রী সুনিতি দেবী। পর্যটকদের পেয়ে তাঁরা যে বেশ খুশি সেটা অকপটে জানালেন তিনি। বললেন, ‘পর্যটকেরা আমাদের এখানে এলে পরিবারের সদস্যদের মতো হয়ে যান।’

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
২ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
৩ ঘণ্টা আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
৫ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৭ ঘণ্টা আগে