বৈশ্বিক ভ্রমণ সংস্থা ওপোডোর চলতি বছরের জরিপ অনুযায়ী, একা বিশ্ব ভ্রমণের প্রধান কারণ হলো পূর্ণ স্বাধীনতা। জরিপে ২৫ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের ৪৭ শতাংশ জানিয়েছেন, নিজের ইচ্ছেমতো দিন কাটানো এবং নিজস্ব গতিতে অচেনা পথ খোঁজার স্বাধীনতাই তাঁদের একলা চলায় উৎসাহিত করছে। জরিপে ৪০ শতাংশ ভ্রমণকারী সঙ্গে ফার্স্ট এইড এবং জরুরি তথ্য রাখার মতো প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। তবে নারীরা এ ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি সতর্ক।
একা ভ্রমণ মানে একাকিত্ব নয়। স্থানীয় আয়োজন বা স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হয়ে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার দারুণ সুযোগ পাওয়া যায় এমন ভ্রমণে। সব মিলিয়ে, দলছুট এই একলা পথচলা মানুষকে দিন শেষে মানসিকভাবে আরও আত্মনির্ভরশীল, সাহসী আর পরিণত করে তোলে। একা ভ্রমণ উপভোগ করার কিছু সহজ কৌশল বেছে নিতে পারেন।
একা ভ্রমণের কথা ভাবলে মানুষ যতটা ভয় পায় কিংবা খারাপ কিছুর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠে, বাস্তবে পরিস্থিতি ততটা কঠিন হয় নয়। দল বেঁধে ভ্রমণ করলেও নানা সমস্যা হতে পারে। তাই অজানা ভীতি দূরে ঠেলে দেওয়াই একা ভ্রমণ উপভোগের প্রথম ধাপ।
অচেনা দেশের বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানো বা ইমিগ্রেশন পার হওয়া খুব সহজ। বিশ্বজুড়ে প্রায় সব বিমানবন্দরে স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজিতে স্পষ্ট দিকনির্দেশনা কিংবা সাইনবোর্ড দেওয়া থাকে। কোনো বিভ্রান্তি হলে স্থানীয়দের জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যায়। ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর নিয়ে চিন্তার আগে উপভোগের পরিকল্পনা করুন।
ভ্রমণে পথ হারানো খারাপ কিছু নয়; বরং একে অচেনা মানুষের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ হিসেবে বিবেচনা করুন। এ বিষয়ে ক্যারোল নামের এক সলো ট্রাভেলারের অভিজ্ঞতা জানানো যায়। তিনি পথ হারানোর ফলে ইন্দোনেশিয়ার বালিতে এক নারীর স্টুডিওতে যোগব্যায়াম করার সুযোগ পেয়েছিলেন, বুদাপেস্টে এক আইরিশ পাব খুঁজে পান এবং অস্ট্রেলীয় এক দম্পতির সঙ্গে দেখা করে আজীবন বন্ধুত্বের সুযোগ পান।
হোটেলে ফেরার জন্য রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করুন আর পথ চেনার জন্য গুগল ম্যাপ। এ দুটিই আপনার অনেক সমস্যা সমাধান করে ভ্রমণ সহজ ও নিরাপদ করে তুলবে পৃথিবীর যেকোনো দেশে।
একা ভ্রমণ মানে নিজের ইচ্ছেমতো সময় কাটানোর স্বাধীনতা। কোনো রেস্তোরাঁয় বসে বই পড়া, ফেসবুক গ্রুপ বা স্থানীয় ইভেন্ট থেকে নতুন মানুষের সঙ্গে মেলামেশা করা, বাসস্টপেজে অপেক্ষমাণ অন্য ভ্রমণকারীর সঙ্গে বন্ধুত্ব করা কিংবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার মাধ্যমে নতুন সঙ্গী খুঁজে পাওয়া সম্ভব সলো ট্রাভেলে। এগুলোকে উপভোগ করুন।
সূত্র: ট্রাভেল+লিজার, আফ্রিকা নিউজ

প্রায় এক শতাব্দী আগে, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এমন এক ইতিহাস গড়েছিলেন, যা শুধু ভ্রমণের নয়—উপনিবেশবাদ, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার ভাবনারও এক অনন্য দলিল। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোর নতুন গবেষণায় উঠে এসেছে সেই দুই...
৮ ঘণ্টা আগে
অনেকে ব্যস্ত কর্মদিবসের ঘুমের ঘাটতি ছুটির দিনে পুষিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। সপ্তাহজুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর ছুটির সকালে দেরি করে ওঠা বেশ আরামদায়ক। মনে হয়, শরীর বুঝি এত দিনের ক্লান্তি পূরণ করে নিচ্ছে। কিন্তু নিয়মিত সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে অনেক বেশি সময় ঘুমানো শরীরের...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আয়োজনে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আজ শেষ হতে যাচ্ছে। গত বুধবার বিকেলে তেজগাঁও এর বিসিক ভবনে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী
১৫ ঘণ্টা আগে
অনেকের জন্য দিনের শুরুটা পরিচ্ছন্ন এবং সতেজ পরিবেশে করা বেশ স্বস্তিদায়ক। সকালে কিছুক্ষণ সময় বের করে ঘর গোছানোর কাজ সেরে ফেললে তা সারা দিনের মানসিক মেজাজ সেট করে দেয়। রাতে দীর্ঘ বিশ্রামের পর সকালে মানুষের শরীরে ও মনে কাজের শক্তি এবং উদ্দীপনা অনেকটা বেশি থাকে। ফলে জমে থাকা কাজগুলো অলসতা ছাড়াই বেশ...
১৭ ঘণ্টা আগে