ইউটিউব চ্যানেল আক্ষরিক অর্থেই এখন একটি মূল্যবান সম্পদ। আর এটি সম্পূর্ণ ভার্চ্যুয়াল হওয়ায় নিরাপত্তা নিয়ে সব সময়ই উদ্বেগ থাকে। কারণ চ্যানেলের নিরাপত্তায় দুর্বলতা থাকলে সাইবার অপরাধীরা নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে অথবা অপরাধমূলক কর্মকাণ্ড করে চ্যানেলের মালিককে ফাঁসিয়ে দিতে পারে। এমন ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ইউটিউব চ্যানেলে টু স্টেপ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয়া রাখা ভালো।
এখন কথা হলো, ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যায় কীভাবে? ইউটিউব চ্যানেল খুলতে হয় জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তাই ইউটিউবের টু স্টেপ ভেরিফিকেশনের জন্য জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করে নিলেই হয়। আর এটির সুফল পেতে চাইলে ব্রাউজারে জিমেইলের পাসওয়ার্ড কখনোই সংরক্ষণ করা যাবে না।
জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করার পদ্ধতি:
এভাবে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হওয়া মানেই এই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলেও টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হয়ে যাওয়া।
এখন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ওই জিমেইল অ্যাকাউন্টটিতে লগইন করার চেষ্টা করলে ওই ফোন নম্বরে ওটিটি নম্বর চলে যাবে। এই নম্বরটি না দিয়ে কোনোভাবেই অ্যাকাউন্টে লগইন করা যাবে না। আবার একইভাবে সেটিংয়ে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করে দেওয়া যায়।

শুধু ধনীদের টেবিলেই দেখা যাবে চকলেট! বিভিন্ন গবেষণা এমনই এক আশঙ্কার কথা শোনাচ্ছে। বিজ্ঞানীদের বরাত দিয়ে জানা যাচ্ছে, আর ৩০ বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে আমাদের প্রিয় চকলেট! তাঁরা জানিয়েছেন, চকলেট একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে এর দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাবে। কিন্তু কেন?...
১ ঘণ্টা আগে
বরাবরের মতো চলতি বছরও দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো সেজে উঠেছে নানা ধরনের নকশার কাপড়ে। ফ্যাশন ডিজাইনাররাও এবার লাগাতার কাজ করে তৈরি করেছেন বাহারি পোশাক। মহালয়া শেষে দেবীপক্ষের শুরুতে পূজার আয়োজনে লেগে পড়ে সবাই।
৭ ঘণ্টা আগে
সুস্থ ও খাঁটি বন্ধুত্ব মানুষের মানসিক চাপ কমায় এবং আয়ু বাড়াতে সাহায্য করে। বিপদে-আপদে কিংবা আনন্দের মুহূর্তে একজন সত্যিকারের বন্ধু পাশে থাকা মানে বড় এক মানসিক শক্তি। কিন্তু সব মানুষ কি মন থেকে বন্ধুত্ব বজায় রাখে? আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই আছে ফেক ফ্রেন্ড বা ভুয়া বন্ধু। মনস্তত্ত্ব ও...
৯ ঘণ্টা আগে
চকলেট খাওয়া ছাড়া শুধু গন্ধ শুঁকে ফিটনেস বাড়িয়ে নেওয়া সম্ভব? গবেষণা বলছে, সম্ভব। ব্যায়ামের আগে ও চলাকালীন শুধু ডার্ক চকলেটের সুবাস নিলে শারীরিক কসরতের ক্ষমতা কীভাবে প্রভাবিত হয়, এ বিষয়ে একটি গবেষণা করেছেন কয়েকজন বিশেষজ্ঞ মিলে। এর ফলাফল চলতি বছরের জুলাই মাসে ‘ফ্রন্টিয়ার্স ইন ফিজিয়োলজি’ জার্নালে...
১১ ঘণ্টা আগে