
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
চিকেন কিমা ১ কাপ, সয়া সস এক টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, মিহি কুচি কাঁচা মরিচ এক টেবিল চামচ, মিহি করা পেঁয়াজকুচি এক টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো।
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে মাখিয়ে রাখা উপকরণ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন ৫ থেকে ৭ মিনিট। তৈরি হয়ে গেল অনথনের ফিলার।
ময়দা ১ কাপ, ডিম ১ টি, কর্নফ্লাওয়ার প্রয়োজনমতো, লবণ আধা চা-চামচ, পানি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ।
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঢাকনাসহ ঘণ্টাখানেক রেখে দিন। পরে ১৬ ভাগ করে নিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে গোল রুটি বানিয়ে চার ভাগ করে কেটে পুর ভরে অনথন বানিয়ে সিল করে নিন। এরপর ডুবো তেলে সোনালি করে ভেজে নিলে হয়ে যাবে অনথন।

রমজান মাসের ধকল আর গরমের তীব্রতায় ঈদের আগে চুলের বারোটা বেজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়; বিশেষ করে সারা দিন রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা এবং ধুলোবালির প্রভাবে চুল হয়ে পড়ে প্রাণহীন, রুক্ষ ও নিস্তেজ। শুধু দামি শ্যাম্পু বা কন্ডিশনারে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, চুলের মূল গাঠনিক উপাদান হলো...
২ ঘণ্টা আগে
বেগুনি তো রোজ ইফতারির আইটেমে থাকে। কিন্তু মুচমুচে সুস্বাদু বেগুনি সবাই তৈরি করতে পারে না। আজকের রেসিপিতে জেনে নিন মুচমুচে বেগুনি তৈরির পদ্ধতি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধন শিল্পী কোহিনূর বেগম।
২ ঘণ্টা আগে
আজ আপনার অলসতা অলিম্পিক পর্যায়ে পৌঁছে যাবে। ইচ্ছা করবে বিছানা ছেড়ে না উঠতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর গ্রহ-নক্ষত্র মানে না! কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার টিফিন বক্সের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে, নিজের খাবার আগলে রাখুন।
৭ ঘণ্টা আগে
মালয়েশিয়ার নাম শুনলেই অনেকের মনে প্রথমে চলে আসে ঝকঝকে আকাশচুম্বী ভবন, ব্যস্ত নগরজীবন আর আধুনিকতার প্রতীক রাজধানী শহর কুয়ালালামপুরের ছবি। নিঃসন্দেহে এই শহর যেন দেশটির হৃদয়। কিন্তু মালয়েশিয়া কি শুধুই কুয়ালালামপুর? তা মোটেও নয়।
৮ ঘণ্টা আগে