বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে দিই।
পরিবারে সুখ ও শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি লুকিয়ে আছে ছোট ছোট কিছু কাজে। প্রিয়জনকে খুশি রাখা খুব কঠিন কোনো কাজ নয়, যদি আপনি কয়েকটি মৌলিক বিষয়ে নজর দেন। কাউকে খুশি রাখার অর্থ হলো, তাঁকে বোঝানো যে তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং আপনি তাঁকে অনুভব করেন। কী সেই সব কাজ, তাই ভাবছেন তো? জেনে নিন—

কথা বলুন কম, শুনুন বেশি
কাউকে খুশি করার প্রথম ধাপ হলো তাঁর কথা মন দিয়ে শোনা। অনেক সময় মানুষ সমস্যার সমাধান চায় না; তারা শুধু চায়, কেউ যেন তার মনের কথাগুলো অন্তত শোনে। অন্যদের চিন্তাভাবনা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হন। যখন কেউ বুঝতে পারে যে তাকে গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন সেই মানুষ মানসিকভাবে অনেক বেশি সুখী বোধ করে। ব্যস্ততার মাঝেও শুধু তার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখুন। মোবাইল ফোন ব্যবহার বা টেলিভিশন দেখা ইত্যাদি ছাড়া এই সময়ে শুধু একে অপরকে সময় দিন।
কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসা করুন
পরিবারের সদস্যদের কখনো টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেবেন না। কেউ আপনার জন্য ছোট কিছু করলেও তাকে ধন্যবাদ দিন বা তার কাজের প্রশংসা করুন। বিভিন্ন গবেষণার তথ্যে জানা যায়, কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের সুখের মাত্রা বেড়ে যায়। ‘ধন্যবাদ’ বা ‘চমৎকার কাজ করেছ’ এই সাধারণ শব্দ ও কথাগুলো কারও পুরো দিনটি উজ্জ্বল করে দিতে পারে।

নিজে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন
পরিবারের সবাই সাহায্য চাইতে স্বচ্ছন্দ বোধ করে না। তাই কেউ বলার আগেই লক্ষ করুন, কারও কোনো সাহায্য প্রয়োজন কি না। ঘরের কাজে হাত লাগানো বা কারও কোনো কাজ সহজ করে দেওয়ার মতো ছোট ছোট সহমর্মিতা অন্য মানুষটির মানসিক চাপ কমিয়ে দেয় এবং তাকে আনন্দ দেয়। ছোটখাটো ভুল ধরে না রেখে ক্ষমা করার মানসিকতা রাখুন। এটি সম্পর্কে তিক্ততা কমিয়ে দেয় এবং শান্তি বজায় রাখে।
নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিন
অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা জরুরি। আপনি নিজে হাসিখুশি থাকলে সেই ইতিবাচক প্রভাব অন্যদের ওপরও পড়বে। মজার কোনো গল্প বলা, কৌতুক বা মজার কোনো মিম শেয়ার করা তাৎক্ষণিকভাবে সবার মন ভালো করে দিতে পারে। পরিবারের সদস্যদের ওপর আমরা সহজে রেগে যাই। কিন্তু কাউকে খুশি রাখতে হলে ধৈর্য এবং ক্ষমাশীল হওয়া খুব জরুরি। কারও ভুল হলে তা নিয়ে সমালোচনা না করে কোমলভাবে কথা বলুন। দয়া বা কাইন্ডনেস হলো কাউকে চাঙা করার বড় কৌশল।

ছোট কিন্তু অর্থবহ উপহার দিন
কাউকে খুশি করতে সব সময় দামি উপহারের প্রয়োজন হয় না। প্রিয়জনের পছন্দের কোনো খাবার নিয়ে আসা, হাতে লেখা একটি চিরকুট বা ছোট কোনো সারপ্রাইজ তাদের বুঝিয়ে দেয় যে আপনি তাদের কথা ভাবছেন। এই ধরনের চিন্তাশীল আচরণ সম্পর্কের গভীরতা বাড়ায়।
গুণগত সময় কাটান
আজকাল ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে সময় কাটানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু নিয়মিত একসঙ্গে খাওয়া, বিকেলে হাঁটতে যাওয়া বা একসঙ্গে সিনেমা দেখা—এই ছোট সময়গুলোই পারস্পরিক বন্ধন শক্ত করে। মানুষ যখন অনুভব করে যে সে একা নয়, তখন সে এমনিতেই সুখী ও তৃপ্ত থাকে।
প্রত্যেক মানুষের ভালোবাসার ভাষা আলাদা। আপনার প্রিয়জনের প্রয়োজন ও ভালো লাগার জায়গাটি বুঝে এই কাজগুলো করলে তিনি নিজেকে মূল্যবান ও সুখী মনে করবেন।
সূত্র: হেলথ শর্টস

বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
১ ঘণ্টা আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া এই সামরিক সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; তা বিশ্বের আকাশপথ ও পর্যটনব্যবস্থাকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুর বাজার থেকে কিছুদূর এগিয়ে সড়কের ডান দিকে কাঁচা সড়ক ধরে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিলেই শাপলা বিল। বর্তমান সময়ে পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় জায়গা এই জলজ রূপকথার রাজ্য। শতসহস্র শাপলা ফুলের লাল আভা ছড়িয়ে পড়েছে বিশাল জলরাশিজুড়ে। সবুজ পাতার ফাঁকে অজস্র লাল ফুলের হাসি।
৮ ঘণ্টা আগে