
ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন; যেমন ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাভিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে।
ভিটামিন বি ত্বকের যেসব উপকার করে—

ত্বকের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন—
গরু ও মুরগির মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাতীয় খাবার (যেমন পনির, দই), সামুদ্রিক মাছ, পালংশাক, বিটরুট, মটরশুঁটি ও অন্যান্য শিম জাতীয় খাবার, মাশরুম, বাদাম ও বীজ (যেমন সূর্যমুখী বীজ, চিনাবাদাম), কলা, অ্যাভোকাডো, তরমুজ ইত্যাদি ফল, সয়াবিন ইত্যাদি।
তবে এসব খাবার খাওয়ার পাশাপাশি বাহ্য়িকভাবে যত্ন নিতে ভিটামিন বি সমৃদ্ধ প্যাকও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপাদানে তৈরি করে নেওয়া সম্ভব ভিটামিন বি সমৃদ্ধ এসব ফেসপ্যাক। জেনে নিন কী কী উপানে ফেসপ্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে ভিটামিন বি এর গুণ ত্বক পাবে।
পাকা কলার ফেসপ্যাক
সারা বছর বাজারে পাওয়া যায় এই ফল। ভিটামিন বি এর চাহিদা পূরণে সকালের নাশতায় কলা তো খাবেনই, পাশাপাশি প্যাক তৈরি করেও ত্বকে ব্যবহার করতে পারেন। এই প্যাক তৈরি করাও সহজ। পাকা কলা ভালোভাবে চটকে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একটু পুরু পরত করতে চাইলে সামান্য বেসন মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে করে ত্বকের ডিপ ক্লিনের কাজটাও ভালো হবে। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি; যা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে বেসনে থাকা পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

আলুর ফেসপ্যাক
আলুতে রয়েছে ভিটামিন বি৬; যা ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে। যাঁদের রোজই রোদে বের হতে হয়, তাঁরা আলুর ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলে উপকার পাবেন। আলুর ফেসপ্যাক তৈরির জন্য মাঝারি আকারের একটি আলু থেঁতো করে তার রস বের করে নিন। এবার এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, হলুদ ও মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর করতে ১ চা-চামচ আলুর রস, ১ চা-চামচ টমেটোর রস, আধা চা-চামচ মধু মিশিয়ে পুরো মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই প্যাক শরীরের অন্যান্য স্থানেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। বিশেষ করে ভ্রমণ শেষে ফেরার পর ত্বকের কালচে ভাব কাটাতে এই প্যাক ব্যবহারে খুব ভালো ফল পাবেন।
টক দই ও মধুর মাস্ক
টক দইয়ে রয়েছে ভিটামিন বি, বিশেষ করে রিবোফ্লাভিন (বি২) এবং ল্যাকটিক অ্যাসিড; যা ত্বকের মরাকোষ দূর করতে এবং ত্বকের রোমকূপ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। অন্যদিকে, মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। মধুর মধ্য়কার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা নিরাময়ে সাহায্য করে। ভিটামিন বি সমৃদ্ধ ফেসপ্যাক তৈরির জন্য একটি বাটিতে এক টেবিল চামচ টক দই ও এক চা-চামচ মধু মেশান। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫-২০ মিনিট। তারপর কুসুম গরম পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের নির্জীব ভাব কাটিয়ে ত্বকে জেল্লা ফেরাতে এই প্যাকের জুড়ি নেই।
সূত্র: বি বিউটিফুল, কায়া ক্লিনিক ও অন্যান্য

যাদের বাড়িতে পোষা প্রাণী আছে, তারা বেশির ভাগ সময়ই সেই প্রাণীগুলোকে আলিঙ্গন করে আদর করে। এমনকি অনেক সময় তাদের নিয়েই ঘুমাতে ভালোবাসে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে একজন পুরুষ সঙ্গীর চেয়ে একটি কুকুর অনেক বেশি কার্যকর ‘স্লিপ পার্টনার’ বা ঘুমের সঙ্গী হতে পারে।
১ ঘণ্টা আগে
প্রযুক্তির কল্যাণে এখন যেকোনো জটিল প্রশ্নের উত্তর মিলছে চোখের পলকে। গুগল সার্চের ওপরের পাতায় থাকা ‘এআই ওভারভিউ’ কিংবা চ্যাটবটের এক লাইনের উত্তর আমাদের জীবন সহজ করে দিয়েছে মনে হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট আশঙ্কার কথা।
২ ঘণ্টা আগে
গরমকাল মানেই অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের হয়ে যাওয়াই নয়, গ্রীষ্মকালে পরিবেশগত কারণে ত্বকের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগে
গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি। ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা...
৬ ঘণ্টা আগে