
তুর্কি কমেডি রোমান্টিক ধারাবাহিক ‘আফিলি আশক’ যাঁরা দেখেছেন, তাঁরা বুর্জু ওজবের্ককে চেনেন না তা হতেই পারে না। বরং গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করে করে এই মিষ্টি মেয়ের ছবি দেখেন তাঁরা। দেখার মতোই তো, যেন মোমের পুতুল। মাখনের মতো এই ত্বকের সৌন্দর্যে না জানি কী কসরতই না করতে হয় তাঁকে! ঈদের তো আর বেশি দেরি নেই। ঈদে যদি বুর্জু ওজবের্কের মতো ট্যানমুক্ত মোলায়েম ত্বক চান, তাহলে যত্ন নিতে হবে তুর্কি উপায়েই। বুর্জু ওজবের্কের মতো অন্য তুর্কি নারীরা কীভাবে সুন্দর থাকেন, তা নিয়েই তো এবারের আয়োজন।

তুর্কি নারীরা ত্বকের সৌন্দর্যের জন্য ডিপ ক্লিনজিং, এক্সফলিয়েশন, বিশ্রামের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ ছাড়া মাডমাস্ক, অ্যালোভেরা ও বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন; যাতে ত্বক ভেতর থেকেও সুস্থ, সুন্দর থাকে।

ত্বকের গভীর থেকে ময়লা, দূষণ বের করে আনতে স্নানের আগে তাঁরা পুরো শরীরে স্টিম নেন, এরপর স্ক্র্যাব করেন। স্টিমবাথের জন্য বালতিতে বেশ খানিকটা ফুটন্ত গরম পানি ঢেলে স্নানঘরের দরজা বন্ধ করে রাখুন। কিছুক্ষণ পর যখন পুরো স্নানঘর বাষ্পে ভরে উঠবে, তখন সেখানে ১৫ মিনিট বসে থাকুন। এতে করে রোমকূপ খুলে যাবে। এরপর পছন্দের স্ক্র্যাবার দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এভাবে ত্বক পরিষ্কার করলে ত্বকের ভেতর থেকে ময়লা ও টক্সিন বের হয়ে যাবে। নিয়মিত ত্বক এক্সফলিয়েট করলে ত্বকের উপরিভাগে জমা হওয়া মারা কোষ দূর হয় এবং ত্বক আরও তারুণ্যদীপ্ত হয়ে ওঠে।

তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্নান করতে ভালোবাসেন তুর্কি নারীরা। এতে করে শরীর অবসাদমুক্ত হয় এবং মন হয়ে ওঠে চনমনে। তুর্কি নারীরা স্নানের সময় মাডমাস্ক ব্যবহার করতে ভালোবাসেন। তাঁরা বিশ্বাস করেন, যেসব মাডমাস্ক সালফার, জিংক ও ম্যাগনেশিয়ামে ভরপুর, সেগুলো রোজেশিয়া ও একজিমা থেকে ত্বককে সুরক্ষিত রাখে। যাঁদের হাতে সময় নেই, তাঁরা রেডি টু ইউজ মাডমাস্ক কিনে ব্যবহার করতে পারেন। তবে কেনার সময় কৌটোর গায়ে দেখে নিন ওপরের খনিজ উপাদানগুলো এতে রয়েছে কি না।

রোদে পোড়া ত্বককে আরাম দিতে, ত্বক আর্দ্র রাখতে ও দাগ দূর করতে তুর্কি নারীরা অ্যালোভেরা জেল ব্যবহার করেন। চটজলদি ত্বক পরিচ্ছন্ন, মসৃণ ও দাগমুক্ত দেখাতে প্যাকে যোগ করতে পারেন অ্যালোভেরা।
ত্বককে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ও পুষ্টি জোগাতে তাঁরা ব্যবহার করেন নারকেল তেল, জোজোবা ও টি ট্রি অয়েল। ত্বক সুন্দর রাখতে শিয়াবাটার সমৃদ্ধ লোশন, বডিওয়াশ ব্যবহার করেন তাঁরা। রূপচর্চায় এই জিনিসগুলো এখন থেকে রাখতে পারেন আপনিও।

বাড়তি টিপস
সূত্র: গো তুর্কি ও অন্যান্য

পড়াশোনার চাপ, কোচিং আর সোশ্যাল মিডিয়া। এসবের ভিড়ে বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের জীবন থেকে ঘুম যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির যৌথ গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গবেষকেরা বলছেন, যে কিশোর-কিশোরীরা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং...
২৮ মিনিট আগে
মানুষ কেন ফ্লার্ট করে? এটি কি শুধু কাউকে আকর্ষণ করার একটি কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ? মনোবিজ্ঞানীদের মতে, ফ্লার্ট করা একটি রহস্যময় শিল্প। কেউ কেউ জন্মগতভাবে ফ্লার্ট করতে পছন্দ করেন। কফি শপে লাইনে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে পরিচিত-অপরিচিত সবার সঙ্গে তাঁরা সহজভাবে...
২ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের এনার্জি লেভেল একদম এনার্জি ড্রিংকের মতো টগবগ করবে। টাকা আসবে ঝড়ের গতিতে, কিন্তু সাবধান! শপিং অ্যাপের নোটিফিকেশনগুলো আজ আপনার প্রধান শত্রু; সেগুলো চেক করতে গেলেই পকেট থেকে টাকা বিদ্যুতের গতিতে অদৃশ্য হবে। প্রেমের ক্ষেত্রে আজ একটু শীতল থাকা জরুরি। কারণ, আপনার অতিরিক্ত উত্তেজনা
৩ ঘণ্টা আগে
রমজান মাস দরজায় কড়া নাড়ছে। এদিকে চলছে ফাল্গুন মাস। প্রতিদিনই যেন আবহাওয়া একটু করে উষ্ণ হচ্ছে। এই রোজা আর আবহাওয়া—দুটিকে একসঙ্গে মেলাতে এ সময়ের পোশাক হওয়া চাই আরামদায়ক। রান্না ও ঘর গোছানোর পাশাপাশি অতিথি আপ্যায়ন—সব সময়ই আপনি পরতে পারেন সুতি, লিনেন ও আর্টিফিশিয়াল সিল্কের পোশাক। তা হতে পারে...
৪ ঘণ্টা আগে