
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় আবার প্রেমে পড়েছেন। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা ধারণা করছেন, সৃজিতের নতুন প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি এই জল্পনাকল্পনায় আরও ঘি ঢেলেছে। যদিও সৃজিত বা সুস্মিতা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। নিজেদের তাঁরা ‘স্রেফ বন্ধু’ বলে পরিচয় দিতে আগ্রহী। তবে এই গুঞ্জনে যে সুস্মিতার ফেসবুকে অনুসারীর সংখ্যা আরও বেড়ে গেছে, তা বুঝতে বাকি নেই। সৃজিত এবার কোন তরুণীর প্রেম পড়লেন, তা দেখতেই লোকে সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে সার্চ দিচ্ছেন।
জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’য় বহুবার মডেল হয়েছেন সুস্মিতা। মিষ্টি এই মুখ যদিও কম পরিচিত নয়, তবু ফ্যাশনসচেতন নারীরা একের পর এক তাঁর ছবি স্ক্রল করে যাচ্ছেন তাঁর ফ্ললেস রূপে মুগ্ধ হয়ে। কী করে সুস্মিতার মতো ফ্ললেস মেকআপ করবেন, কীভাবেই-বা যত্ন নিলে এমন পেলব ত্বক পাবেন, তা নিয়েই তো চিন্তা! তাহলে মেনে চলতে পারেন নিচের বিষয়গুলো।

ফ্ললেস মেকআপের প্রথম শর্ত ত্বক দাগ ছোপহীন ঝকঝকে করে ফেলা। আর এ জন্য দীর্ঘদিনের ধারাবাহিক চর্চা গড়ে তুলতে হবে। প্রতিদিন ত্বকের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং সাপ্তাহিক স্টিম ও স্ক্রাবের রুটিন মেনে চলতে হবে।

সুস্মিতার পেলব ত্বক দেখে ঈর্ষা হচ্ছে? নিয়মিত ময়শ্চারাইজ করতে হবে এমন ত্বক পেতে চাইলে। এ ছাড়া কমপ্যাক্টের সঙ্গে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ব্লেন্ড করে নিলে নো মেকআপ লুকের জন্য বি বি ক্রিম বানিয়ে ফেলা যায়, এটা তো জানেন? মসৃণ দেখানোর পাশাপাশি এই মিশ্রণ ব্যবহারে ত্বক অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকবে।

অনেক ফাউন্ডেশনেই এসপিএফ ফ্যাক্টর থাকে। বাইরে বেরোনোর আগে গোলাপজল মিশিয়ে সেটা পুরো দেহে সানস্ক্রিনের মতো ব্যবহার করতে পারেন। শরীরের উপেক্ষিত অংশ, যেমন পায়ের পাতা বা হাতের কনুইয়ে ময়শ্চারাইজার মিশিয়ে ফাউন্ডেশন লাগান। ওই অংশ মসৃণ, কোমল ও উজ্জ্বল দেখাবে।

ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বেছে নিন। তার ওপর স্টিক ফাউন্ডেশন বুলিয়ে হালকা ফেস পাউডার মেখে নিন। খুব দরকার হলে হাইলাইটার ব্যবহার করতে পারেন। ঠোঁটে ন্য়ুড শেডের ম্যাট লিপস্টিক দিয়ে নিন। তাতে ত্বক যেমন পরিচ্ছন্ন দেখাবে, সাজটাও হয়ে উঠবে আভিজাত্য়ময়। নখের সাজটাকে আরও ক্ল্যাসি করতে চান? আইশ্যাডো আর ব্লাশনের গুঁড়া নেইলপলিশে মিশিয়ে দিন। এক্সক্লুসিভ রং আর ঝলমলে নেইলপলিশ পেয়ে যাবেন।

সুস্মিতার মতো চোখ ড্রামাটাইজ করতে ওপরে ও নিচে আলাদা রঙের আই পেনসিল ব্যবহার করতে পারেন। চাহনিতে সুস্মিতার মতো কোমলতা চাইলে চোখের নিচের পাপড়ি ঘেঁষে সোনালি আইশ্যাডো বুলিয়ে নিতে পারেন। এতে চোখ বড়ও দেখাবে।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ মিনিট আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
৭ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
৮ ঘণ্টা আগে