Ajker Patrika

ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা

ফিচার ডেস্ক
ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

চিচিঙ্গা ৫০০ গ্রাম, ট্যাংরা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, বিলাতি ধনেপাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬ টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

ট্যাংরা মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। চিচিঙ্গা লম্বা করে কেটে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিন। আলাদা কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া, লবণ এবং পানি দিয়ে কষিয়ে নিন। পরে ট্যাংরা মাছ ধুয়ে এতে দিয়ে দিন। তারপর কষিয়ে উঠিয়ে নিন। এবার চিচিঙ্গা দিয়ে নেড়ে পরিমাণমতো ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করুন। ফুটে উঠলে কষানো মাছ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে লবণ দেখে নামিয়ে নিন। তারপর গরম-গরম পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত