ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল

দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় দুটি পর্যটন দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড। এই দেশ দুটি আঞ্চলিক বিমান চলাচল হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় নেমেছে। ক্রমবর্ধমান যাত্রী এবং কার্গো পরিবহনের চাপ সামলাতে দুই দেশই তাদের বিমানবন্দর অবকাঠামো ঢেলে সাজাতে বিপুল বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে...
১৫ ঘণ্টা আগে
মানুষ জ্বর না হলেও যে ‘জ্বরে কাঁপে’, তার নাম বিশ্বকাপ ফুটবল। খুব সম্ভবত, পৃথিবীর সবচেয়ে গোমড়া মুখের মানুষটির মনেও কখনো কখনো দোলা দিয়ে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যাঁরা মাঠে খেলা দেখার সুযোগ পাননি, কিংবা খেলাটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও ইতিহাসের প্রতি আগ্রহ আছে, বিশ্বকাপের...
২১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।
১ দিন আগে
পথ চলতে চলতে ফেনীর নিজকুঞ্জরা গ্রামে বন্ধু রাশেদের পরিত্যক্ত বাড়িতে এসে থামতে হলো। পূর্বঘোষিত ডিনার সেখানে শেষ করতে হলো। এরপর ভরা চান্দের মিঠা মিঠা আলোয় ভাইরাল গায়ক হুমায়ূন সরকারের সঙ্গে আমাদের আড্ডা চলল রাত ১১টা পর্যন্ত। তারপর গাড়ি স্টার্ট নিল গন্তব্যের উদ্দেশে।
১ দিন আগে