
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? সময় কম থাকলেও আপনি চটজলদি লুচি গড়তে পারেন। লুচির সঙ্গে আলুর ঝোল বা লুচি ও আলুর তরকারি বানিয়ে উপভোগ করুন। চাইলে লুচির সাথে ঝাল আলুর তরকারি তৈরি করেও মজাদার নাশতা উপভোগ করা যাবে। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
আলু ২৫০ গ্রাম, টমেটো ১টি, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ২টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, চিনি, পাঁচফোড়ন ও কালিজিরা আধা চা-চামচ করে, হিং ২ চিমটি।

আলুর খোসা ফেলে চার কোনা আকারে ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও সামান্য কালোজিরা দিয়ে ফোড়ন দিন। এবার পানিসহ সেদ্ধ করা আলু ফোড়নে দিয়ে দিন। হয়ে এলে টমেটো, হিং, চিনি ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে আরও কিছু সময় রান্না করুন। সব শেষে লবণ দেখে নামিয়ে নিন। তারপর ফুলকো লুচি নিয়ে বসে পড়ুন টেবিলে।

গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১০ ঘণ্টা আগে
সন্তানের টিফিনে মজাদার কিছু বানিয়ে দিতে চাইছেন? এই গরমে স্বাস্থ্যকর ও মজাদার কী টিফিন দেওয়া যায়, সে কথাই ভাবছেন নিশ্চয়ই? বাড়িতে টুনা ফিশ থাকলে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বসবাসরত মানুষের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপজুড়ে নারীরা তাঁদের চুলের যত্ন নিতে প্রাকৃতিক প্রতিকার এবং ঐতিহ্যবাহী রীতির ওপর নির্ভর করে আসছেন। আরবীয়দের চুলের পরিচর্যার প্রাচীন রহস্য আসলে কী?
১৪ ঘণ্টা আগে
ধরুন আলমারিতে লাল রঙের দুটি শাড়ি আছে। তবে আপনার আরও একটি শাড়ি ভালো লেগেছে, যা লাল রঙেরই। কিনবেন? আবার ধরুন আপনার বাড়ির দুই গলি পরই একটি স্কুল আছে, আপনার আদরের সন্তানটিকে সেখানে ভর্তি করাবেন। তবে সেই স্কুলটি কাছে হলেও লেখাপড়া সেখানে খুব একটা ভালো হয় না। তাহলে কোথায় ভর্তি করাবেন?
১৬ ঘণ্টা আগে