Ajker Patrika

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ফিচার ডেস্ক, ঢাকা 
ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব
তুর্কি আদানা কাবাব। ছবি: উমামি

কাবাবের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ধোঁয়া ওঠা গ্রিল, মসলার ঘ্রাণ আর মাংসের স্বাদ। তুরস্কের জনপ্রিয় কাবাবগুলোর মধ্যে আদানা কাবাব ঠিক এমনই একটি পদ, যার ঝাল-মসলাদার স্বাদ সহজে মন জয় করে নেয়। সাধারণত কিমা ও বিভিন্ন মসলার মিশ্রণ কাঠিতে গেঁথে গ্রিল করা হয় এই কাবাব। তবে বাড়িতে গ্রিল বা কাঠি না থাকলেও স্বাদে খুব একটা কমতি হবে না। ওভেন ব্যবহার করে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় সুস্বাদু আদানা কাবাব। বাইরে হালকা পোড়া আর ভেতরে নরম ও রসালো এই কাবাব হতে পারে ঘরোয়া আয়োজন কিংবা অতিথি আপ্যায়নের দারুণ একটি পদ।

উপকরণ

৩ পাউন্ড গরু বা খাসির কিমা, দুটি পেঁয়াজ, দুটি লাল ক্যাপসিকাম, এক কাপ কুচি করা পার্সলে এবং কয়েক কোয়া রসুন। মসলা হিসেবে লাগবে এক চা-চামচ করে পাপরিকা, আলেপ্পো পেপার ও জিরা গুঁড়া। লবণ ও গোলমরিচ পরিমাণমতো এবং তিন টেবিল চামচ টমেটো, সামান্য অলিভ অয়েল।

প্রণালি

প্রথমে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, রসুন ও পার্সলে ভালোভাবে কুচি করে নিন। এরপর এর সঙ্গে কিমা, টমেটো পেস্ট এবং সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। মাংসের মিশ্রণটি ভালোভাবে মাখানো হলে এর স্বাদ আরও বাড়বে। এবার ওভেন ২১০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। একটি বেকিং ট্রেতে সামান্য অলিভ অয়েল মেখে কিমার মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। ছুরি দিয়ে লম্বালম্বি দাগ কেটে কাবাবের আকার তৈরি করুন এবং ওপর থেকে সামান্য অলিভ অয়েল ছড়িয়ে দিন। এরপর ১২ থেকে ১৫ মিনিট বেক করুন। বেক করা হয়ে গেলে কাবাবগুলো আলাদা করে আরও কয়েক মিনিট ঝলসে নিলে ওপরের অংশে হালকা পোড়া ভাব আসবে।

পরিবেশন

ওভেন থেকে বের করার পর গরম-গরম আদানা কাবাব পরিবেশন করুন। এর সঙ্গে টমেটো-পেঁয়াজের সালাদ, দইয়ের সস কিংবা রুটি রাখতে পারেন।

সূত্র: আমিরাস প্যান্ট্রি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত