আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন পশ্চিমবঙ্গের অ্যাংলো বং ক্যাফের স্বত্বাধিকারী ও শেফ প্রশিক্ষক এবং মেনু কিউরেটর পলক চ্যাটার্জি।
উপকরণ
সাগু আধা কাপ, পানি ৩ কাপ, চিনি ২ টেবিল চামচ, নারকেল দুধ ২০০ মিলিলিটার, মিষ্টি ও রসাল ২টি বড় আম টুকরো করে কাটা, দুধ ২০০ মিলিলিটার, বরফকুচি, ছাড়ানো জাম্বুরা ৩ টেবিল চামচ।
সাজানোর জন্য
পুদিনাপাতা, চেরি, কাটা আম
প্রণালি
একটি ছোট সস প্যানে ৩ কাপ পানিতে সাগু উচ্চ আঁচে ফুটিয়ে নিন। তারপর নামিয়ে ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন। এবার চুলায় একটি প্যানে দুধ, অর্ধেক নারকেলের দুধ ও চিনি মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। এরপর এতে সাগু যোগ করুন। ঠান্ডা হলে মিশ্রণটি এক ঘণ্টা ফ্রিজে রাখুন।
এবার ব্লেন্ডারে ৩ থেকে ৪ টুকরো আম, বাকি ১০০ মিলিলিটার নারকেল দুধ ও বরফ মিশিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এবার কাচের পাত্রে পিউরি করা আম ও নারকেল দুধের মিশ্রণ ঢেলে দিন। এরপর সাগুর মিশ্রণ ঢালুন। এবার ওপরে কুচি করা আম ও জাম্বুরার স্তর দিন। চাইলে ওপরে অতিরিক্ত নারকেল দুধ ঢেলে দিতে পারেন। সবশেষে কুচি করা আম, চেরি ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘ইন্টারনেশনস’-এর সাম্প্রতিক এক জরিপ বলছে, বিশ্বজুড়ে প্রায় ৫০ শতাংশের বেশি প্রবাসী নতুন দেশে বন্ধু খুঁজে পেতে হিমশিম খায়। তবে সব দেশের চিত্র এক নয়। কোনো কোনো দেশের মানুষেরা হাসিমুখে বিদেশিদের আপন করে নেন, আবার কোথাও হাজার চেষ্টা করেও স্থানীয়দের মন জয় করা কঠিন হয়ে পড়ে...
২ ঘণ্টা আগে
একসময় বাংলাদেশে ‘বিয়ে’ বা ‘সম্পর্ক’ মানেই ছিল পারিবারিক জানাশোনা কিংবা বন্ধুদের মাধ্যমে পরিচয়। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় সেই চিত্র এখন দ্রুত বদলাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপগুলো এখন এ দেশের তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত। ডেটিং অ্যাপগুলোতে এক ক্লিকেই পছন্দের মানুষকে খুঁজে পাওয়ার এই
৫ ঘণ্টা আগে
আবহাওয়ার যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই ত্বকে অনেক বেশি তেল জমা হয়। লোমকূপে অতিরিক্ত তেল ও বাইরের ধুলাবালু জমে ব্রণ হতে পারে। তা ছাড়া ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে ও মেকআপ সঠিক উপায়ে না তুললে ব্রণ হতে পারে। যাঁদের ত্বক সংবেদনশীল, তারাও এ সময় এই সমস্যার মুখোমুখি হতে পারেন।
১০ ঘণ্টা আগে
আপনার রাশির অধিপতি মঙ্গল আজ একটু বেশিই মেজাজি। পকেটে টান থাকলেও মনে হবে আপনিই এই পাড়ার সম্রাট। তবে সাবধান! আজ ভুলেও তেলের পাম্পের দিকে আড়চোখে তাকাবেন না, পাম্পের মিটারে তেলের দাম বাড়ার গতি দেখে হার্ট অ্যাটাক হতে পারে।
১২ ঘণ্টা আগে