স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ।
বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০ থেকে ৪০০ গ্রাম, পেঁয়াজ ১টি, রসুন ৪ কোয়া, ক্যাপসিকাম ১টি, টমেটো ২টি, মটরশুঁটি আধা কাপ, চিকেন স্টক ৪ কাপ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, পাপরিকা ১ চা-চামচ, লবণ ও গোলমরিচ পরিমাণমতো এবং লেবু ১টি।

প্রথমে মাংস লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটি প্যানে অলিভ অয়েল গরম করে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে পেঁয়াজ ও রসুন দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর কুচি করা টমেটো ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট রান্না করুন। এবার ধুয়ে রাখা চাল দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। গরম চিকেন স্টক ঢেলে মটরশুঁটি যোগ করুন। ওপর থেকে ভাজা চিকেন দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ১৮-২০ মিনিট পর চাল স্টক শুষে নরম হয়ে এলে আঁচ কমিয়ে আরও কয়েক মিনিট রাখুন। প্যানের নিচে হালকা বাদামি স্তর তৈরি হলে চুলা বন্ধ করে প্রায় ৫ মিনিট ঢেকে রাখুন।
পায়েলায় ওপর থেকে লেবুর রস ছড়িয়ে সঙ্গে হালকা সালাদ বা সবজি দিতে পারেন।
সূত্র: দ্য মেডিটিরিয়ান ডিশ

অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
২১ মিনিট আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
৪ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
৬ ঘণ্টা আগে
আমাদের আচরণ, জীবনযাত্রার পছন্দ কিংবা দৈনন্দিন অভ্যাস—এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু সম্পূর্ণটাই কি আমরা নিয়ন্ত্রণ করি? এই বিষয়গুলো কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে আর কিছুটা লুকিয়ে আছে শরীরের ভেতরের জিনের অদৃশ্য সংকেতে। দীর্ঘকাল ধরে ধারণা করা হতো, আমাদের ব্যক্তিত্ব বা পছন্দ শুধু পরিবেশ...
৮ ঘণ্টা আগে