
এ মৌসুমে নিজের তো বটেই, আশপাশে চোখ রাখলে দেখবেন ছোট-বড় অনেকেই সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথার সমস্যায় ভুগছেন। ওষুধ, সিরাপ ও মসলা পানি খাচ্ছেন ভরপুর। তবে এ মৌসুমের সর্দি-কাশিতে আরাম পেতে এক ধরনের বিশেষ চা তৈরি করে পান করতে পারেন। আপনাদের জন্য টনিক চায়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
তেজপাতা ২ থেকে ৩টি, এলাচি ৪টি, দারুচিনি ৩ টুকরা, লবঙ্গ ৫ থেকে ৬টি, গোল মরিচ ৫ থেকে ৬টি, বিটলবণ এক চিমটি, তুলসী পাতা ৫ থেকে ৬টি, মধু এক চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, আদা কুচি এক টেবিল চামচ, নলেন গুড় স্বাদমতো, পানি তিন কাপ।
প্রণালি
হাঁড়িতে পানি দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে এলে সব উপকরণ একসঙ্গে দিয়ে দিন। তারপর ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এবার চায়ের কাপে ঢেলে ছেঁকে নিন। একটু ঠান্ডা হলে লেবুর রস, মধু দিয়ে পরিবেশন করুন এই টনিক চা।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে