শীত আসছে। নতুন চালে তৈরি হবে দারুণ সব পিঠাপুলি। ঐতিহ্যবাহী পিঠাগুলো তো ভাজা হবেই, সে সঙ্গে দু-একটি নতুন ধরনের পিঠা তৈরি করে চমকে দিন পরিবারের মানুষদের। আপনাদের জন্য রইল তেমনি একটি পিঠার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
উপকরণ
সাবুদানা ১ কাপ, পানি ৩ থেকে ৪ টেবিল চামচ, সামান্য লবণ, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ৫ টেবিল চামচ, দুধ ১ লিটার, চিনি পরিমাণমতো, এলাচ ৩ থেকে ৪টি, দারুচিনি ১ স্টিক।
প্রণালি
সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। নারকেল গুড় দিয়ে জ্বাল দিয়ে নরম পাক দিয়ে নিন। সাবুদানা আর পানির মিশ্রণ ভালো করে মেখে খামির করে হাত দিয়ে ছোট রুটির মতো করে নারকেল পুর দিয়ে পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে নিন।
দুধে এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে তাতে পিঠা দিয়ে দিন। তারপর পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে জ্বাল দিতে হবে যতক্ষণ না পিঠা সেদ্ধ হয়। সেদ্ধ হলে নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর গরম বা ঠান্ডা যেকোনোভাবে পরিবেশন করুন।

ঘুমানোর আগে মোবাইল ফোনে একটু চোখ বুলিয়ে নেওয়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটু স্ক্রল করা, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের অ্যালার্ম সেট করে ফোনসেট বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি অনেকে। কিন্তু ঘুমের সময় ফোনটি শরীরের এতটা কাছে রাখা কতটা নিরাপদ?
১৩ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
১৫ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
১৭ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
১৯ ঘণ্টা আগে