
আজকের ডিজিটাল যুগে ইনস্টাগ্রাম শুধু ছবি শেয়ার করার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে আমাদের ব্যক্তিত্ব, আগ্রহ ও পেশাগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। আর এই পরিচয়ের অন্যতম প্রধান দিক হলো, আপনার ইনস্টাগ্রাম ইউজারনেম—যেটি প্রোফাইলে প্রথমে চোখে পড়ে। আপনি যদি প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে একটি উপযুক্ত ইউজারনেম নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেকে প্রথমবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গিয়ে তাড়াহুড়া করে একটি ইউজারনেম বেছে নেন, যা হয়তো তখন ঠিক মনে হলেও সময়ের সঙ্গে আর মানানসই থাকে না। তাই পরে ইউজারনেম পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
ইনস্টাগ্রামে ইউজারনেম পরিবর্তন করা খুব সহজ। কয়েকটি ধাপে কাজটি করা যায়। তবে ইউজারনেম পরিবর্তন করলে আপনার ফলোয়ারদের মধ্যে এবং আগের লিংকগুলোতে প্রভাব পড়তে পারে। তাই এমন একটি নাম নির্বাচন করুন, যা আপনার বর্তমান পরিচয়ের সঙ্গে মানানসই।
ইউজারনেম পরিবর্তনের আগে যেসব বিষয় জানতে হবে—
অ্যান্ড্রয়েডে ইউজারনেম পরিবর্তনের ধাপ
১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। যে অ্যাকাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করুন।
২. অ্যাপে ঢোকার পর নিচের ডান কোনায় থাকা আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এতে আপনার প্রোফাইল পেজে চলে যাবেন।
৩. প্রোফাইল পেজে আপনার বায়ো ও প্রোফাইল ছবির নিচে থাকা ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
৪, ‘ইউজারনেম’ ঘরে আপনার পুরোনো ইউজারনেম মুছে নতুন একটি ইউজারনেম লিখুন। যদি ইউজারনেমটি পাওয়া যায়, তাহলে সবুজ চিহ্ন দেখা যাবে।
৫. নতুন ইউজারনেম লেখার পর ওপরের ডান কোনায় থাকা ‘সেভ’ বা ‘টিক চিহ্ন’ আইকনে ট্যাপ করুন। এখন থেকে আপনার প্রোফাইলে নতুন ইউজারনেম দেখা যাবে।
আইফোনে ইউজারনেম পরিবর্তনের ধাপ
১. আইফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। যে অ্যাকাউন্টে ইউজারনেম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করুন।
২. অ্যাপের নিচের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
৩. প্রোফাইল ছবির নিচে থাকা ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘ইউজারনেম’ ঘরে পুরোনো ইউজারনেম মুছে নতুনটি লিখুন। ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে দেখে নেবে নামটি অন্য কেউ ব্যবহার করছে কি না। সবুজ চিহ্ন দেখলে বুঝবেন নামটি ব্যবহার করতে পারবেন।
৫. সবকিছু ঠিক হলে ওপরের ডান পাশে থাকা ‘ডান’ বা ‘সবুজ’ আইকনে ট্যাপ করুন। আপনার ইউজারনেম আপডেট হয়ে যাবে।

কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১ ঘণ্টা আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
৩ ঘণ্টা আগে
ফেসবুক স্ক্রল করলেই আজকাল একটি ডিমের সালাদের রেসিপি চোখে পড়ে। আপনিও নিশ্চয় দেখেছেন! মূলত যাঁরা ওজন কমানোর রুটিন মেনে চলছেন, তাঁরা এই সালাদ খেতে পারেন। কী করে তৈরি করবেন? রেসিপি: বড় ডিম ৮টি, মেয়োনিজ আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, হলুদ সরিষাবাটা ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচের ৪ ভাগের...
১ দিন আগে
অনেকের হাতের পেছনে কনুইয়ের ওপরে, ঊরুতে, পিঠে অথবা গালে ছোট ছোট, খসখসে ফুসকুড়ি দেখা যায়। ত্বক দেখতে অনেকটা পালক টেনে তোলা মুরগির চামড়ার মতো মনে হয়। অনেকটা চেনা মনে হলেও এই নাম অনেকের অজানা। বিশেষজ্ঞরা ত্বকের এই অবস্থাকে ‘কেরাটোসিস পিলারিস’ বলেন।
১ দিন আগে