
অনলাইনে নিজের গোপনীয়তা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অননুমোদিত অ্যাকসেস, গোপনীয়তা লঙ্ঘন, এবং অ্যাকাউন্ট হাইজ্যাকিং হল বর্তমান যুগের বাস্তব বিপদ। এ জন্য ব্যবহারকারীদের সুরক্ষা দিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) ফিচার রেখেছে টিকটক। ফিচারটি অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করে।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন এর গুরুত্ব বুঝে নিন
টিকটক অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এই ফিচার বেশ গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনার পাসওয়ার্ড অনুমান করতে বা চুরি করতে সক্ষমও হয়, তবে তারা দ্বিতীয় একটি অনন্য তথ্যের প্রয়োজনীয়তা দেখলে বাধার সম্মুখীন হবে। এই গুরুত্বপূর্ণ সুরক্ষা স্তরটি অননুমোদিত অ্যাকসেসের সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। ফলে আপনার প্রোফাইল, ভিডিও এবং টিকটকের মেসেজগুলো সুরক্ষিত থাকে।
টিকটকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করবেন যেভাবে
১. টিকটক অ্যাপে যান এবং ‘প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
২. ওপরের তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করে মেনু বাটন চালু করুন। ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস এবং প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার ‘সিকিউরিটি অ্যান্ড পারমিশন’ অপশনে ট্যাপ করুন।
৫. ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন আপনাকে অন্তত দুটি পদ্ধতি নির্বাচন করতে হবে, এসএমএস এবং ই-মেইল। উভয় অপশনেই ট্যাপ করুন এবং ‘টার্ন অন’ অপশনে ট্যাপ করুন।
এসএমএস অথেনটিকেশন
১. আপনার ফোন নম্বর লিখুন।
২. একটি ৬-অঙ্কের কোড সহ এসএমএস পাঠানো হবে, সেই কোডটি বক্সে প্রবেশ করুন।
এভাবে সফলভাবে টিকটক অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু হবে।
ই-মেইল অথেনটিকেশন
১. আপনার ই-মেইল ঠিকানা লিখুন।
২. একটি ৬-অঙ্কের কোড সহ ইমেইল পাঠানো হবে, সেই কোডটি বক্সে প্রবেশ করুন।
অ্যাকাউন্টের সুরক্ষা আরও যা করতে পারেন

গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১৩ ঘণ্টা আগে
সন্তানের টিফিনে মজাদার কিছু বানিয়ে দিতে চাইছেন? এই গরমে স্বাস্থ্যকর ও মজাদার কী টিফিন দেওয়া যায়, সে কথাই ভাবছেন নিশ্চয়ই? বাড়িতে টুনা ফিশ থাকলে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বসবাসরত মানুষের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপজুড়ে নারীরা তাঁদের চুলের যত্ন নিতে প্রাকৃতিক প্রতিকার এবং ঐতিহ্যবাহী রীতির ওপর নির্ভর করে আসছেন। আরবীয়দের চুলের পরিচর্যার প্রাচীন রহস্য আসলে কী?
১৭ ঘণ্টা আগে
ধরুন আলমারিতে লাল রঙের দুটি শাড়ি আছে। তবে আপনার আরও একটি শাড়ি ভালো লেগেছে, যা লাল রঙেরই। কিনবেন? আবার ধরুন আপনার বাড়ির দুই গলি পরই একটি স্কুল আছে, আপনার আদরের সন্তানটিকে সেখানে ভর্তি করাবেন। তবে সেই স্কুলটি কাছে হলেও লেখাপড়া সেখানে খুব একটা ভালো হয় না। তাহলে কোথায় ভর্তি করাবেন?
১৯ ঘণ্টা আগে