আগামী বছর বাজারে আসবে স্যামসাংয়ের এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা। এই হাই–এন্ড ফোনটির ডিসপ্লেসহ অন্যান্য স্পেসিফিকেশন আগেই ফাঁস হয়েছে। এবার ফাঁস হলো ফোনটির ক্যামেরা সম্পর্কিত বিস্তারিত তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগের মডেলের মতো এই ফোনেটির ক্যামেরা সেন্সর ২০০ মেগাপিক্সেল হলেও এতে নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪+ মডেল দুটিও গুরুত্বপূর্ণ কিছু হালনাগাদ পাবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার নতুন ক্যামেরা সেন্সর
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) এক পোস্টে বলছে, আগের গ্যালাক্সি এস ২৩ আল্ট্রার মতো গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে একই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। তবে নতুন ফোনটিতে ‘আইসোসেল এইচপিএসএক্স’ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এই সেন্সর গ্যালাক্সি এস ২৩ আল্ট্রাতে ব্যবহৃত আইসোসেল এইচপি ২ সেন্সরের চেয়ে আরও উন্নত।
আইসোসেল এইচপিএসএক্স সেন্সরটি ১ / ১.৩ ইঞ্চি অপটিকাল ফরমেটের এবং প্রতিটি পিক্সেলের আকার ০.৭ মাইক্রোমিটার। ধারণা করা হচ্ছে, ক্যামেরাটিতে সুপার কোয়াড ফেজ ডিটেকশন অটোফোকাস, ৮কে মানের ৩০ এএফপিএস (ফ্রেম রেট) ভিডিও রেকর্ডিং, ১৬–ইন–১ (১২ এমপি) এবং ৪–ইন–১ (৫০ এমপি) পিক্সেল বাইনিং মোড (সুপার পিক্সেল) থাকতে পারে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৩ এক্স অপটিকাল জুম লেন্স এবং ওআইএস থাকবে যার ফলে ছবির ডিটেইলস আরও ভালোভাবে ফুটে উঠবে। ধারণা করা হচ্ছে, ফোনটিতে আগের মতো ১২ এমপি সেলফি ক্যামেরা, ১২ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ এমপি টেলিফোটো ক্যামেরা (১০ এক্স জুম) থাকবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: ইন–ডিসপ্লে
গঠন: টাইটেনিয়াম ফ্রেম
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ১২ জিবি/ ১৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি/ ২ টিবি
আইপি রেটিং (পানি ও ধূলা প্রতিরোধ) : আইপি ৬৮
স্পিকার: স্টেরিও
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট (১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চাজিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং)

‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
৩৩ মিনিট আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
৪২ মিনিট আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
১ ঘণ্টা আগে
বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৫ ঘণ্টা আগে