অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস সারা জীবনে মাত্র একবারই চাকরির জন্য আবেদন করেছিলেন। আর সেই আবেদনপত্রটি নিলামে বিক্রি হলো ৩ লাখ ৪৩ হাজার ডলার বা ২ কোটি ৮৫ লাখ টাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালে ১৮ বছর বয়সে চাকরির জন্য চেষ্টা করেছেন স্টিভ জবস। আবেদনপত্রটি তিনি হাতে লিখেছিলেন। সেখানে নিজের ড্রাইভিং লাইসেন্সেরও উল্লেখ করেছেন। যদিও তাতে ফোন নম্বরের কোনো উল্লেখ ছিল না।
তবে এই প্রথম নয়, এর আগে জবসের এই চাকরির আবেদনপত্রটি নিলামে ওঠে নিউইয়র্কের বোনহামসে। তারপরই বারবার সেটির মালিকানা বদল হতে থাকে। চলতি বছর মার্চেও একবার এই আবেদনপত্রটির নিলাম হয়েছিল। তখন সেটির দাম উঠেছিল ১ লাখ ৬২ হাজার পাউন্ডে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা। তবে এবারের নিলামের একটি বিশেষত্বও ছিল। এবার শুধু স্টিভ জবসের আবেদনপত্রের আসল কপিটিইও শুধু নয়, নন-ফাঙ্গিবল টোকেনেও সেটি বিক্রি করা হয়েছে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে বানানো ডিজিটাল সম্পদকে বলা হয় নন-ফাঙ্গিবল টোকেন বা এনএফটি। অর্থাৎ একদিকে যখন মার্কিন ডলারে সেটি কেনাবেচা হচ্ছে, অন্যদিকে ইথেরিয়ামের মাধ্যমে অনলাইনেও সেটির নিলাম চলছিল।


বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের জীবনযাত্রার দর্শন আগের প্রজন্মগুলোর চেয়ে অনেকটাই আলাদা। শুধু ক্যারিয়ার বা আয়ের সুযোগ নয়, তরুণেরা এখন শহরের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন জীবনের স্বাচ্ছন্দ্য, হাঁটার সুবিধা, মানসিক আনন্দ, নতুন বন্ধু তৈরির সুযোগ, নাইট লাইফ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অবশ্যই সাধ্যের মধ্যে...
৩ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। আজ আকাশের তারাগুলো নাকি বেশ ব্যস্ত। কেউ আপনার পকেটের দিকে তাকাচ্ছে, কেউ প্রেমের দিকে, আবার কেউ আপনার মেজাজের দিকে! গ্রহ-নক্ষত্রের গোপন বৈঠক শেষে ১২ রাশির জন্য আজকের বার্তা—জীবনটা একটু আমের মতো মিষ্টি, আবার একটু কাঁঠালের মতো কাঁটাওয়ালা।
৫ ঘণ্টা আগে
মুভি স্টাররা কী করেন, কী খান, কী পরেন—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সোনম কাপুরের জীবনযাপন এখন বেশ আলোচনায় আছে। ফলে এই বলিউড অভিনেত্রী ও স্টাইল আইকনের খাবারদাবার নিয়ে ভক্তদের জানার ইচ্ছা স্বাভাবিক। ফ্যাশনেবল সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে খাবার টেবিলেও তো নজর রাখতে হয় তাঁকে! তাঁর খাবার সুষম...
৮ ঘণ্টা আগে
পৃথিবীতে ভ্রমণপিয়াসিদের আকাঙ্ক্ষিত গন্তব্য অ্যান্টার্কটিকা। এর হিমশীতল সৌন্দর্য দেখার ইচ্ছা ছিল। বরফ, নীরবতা আর অসীম এক আদিম প্রান্তরের এই চির হিম মহাদেশকে বাংলাদেশ থেকে স্পর্শ করা প্রায় অলৌকিকই মনে হতো।
১৪ ঘণ্টা আগে