ঈদের আনন্দ মানেই প্রিয়জনদের সঙ্গে আড্ডা, সুস্বাদু খাবার আর নিজেকে একটু বিশেষভাবে সাজিয়ে তোলা। নিখুঁত পোশাকের সঙ্গে যদি মানানসই মেকআপ না থাকে, তবে ঈদের সাজ যেন অপূর্ণ থেকে যায়। তবে উৎসবে ভারী মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ থাকা যেমন কষ্টের, তেমনি সময়ের অভাবে অনেকে খুব বেশি সাজতে পারেন না। তাই আজকের আয়োজনে থাকছে সহজ কিছু মেকআপ লুকের বর্ণনা, যা আপনি সহজে করতে পারবেন।
এটি এমন একটি সাজ, যা দেখে মনে হবে না যে অনেক বেশি মেকআপ করেছেন, বরং আপনাকে দেখতে উজ্জ্বল ও প্রাণবন্ত লাগবে। প্রথমে বিবি ক্রিম বা খুবই লাইট ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করুন। এরপর গালের হাড়, নাকের অগ্রভাগ এবং ভ্রুর নিচে সামান্য হাইলাইটার দিন, যাতে চেহারায় একটি ডিউয়ি গ্লো ফুটে ওঠে। চোখের সাজে বেছে নিন শ্যাম্পেইন বা হালকা পিচ রঙের শিমার আইশ্যাডো। সবশেষে চোখের পাপড়িতে মাসকারা আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক দিয়ে আপনার সাজ সম্পূর্ণ করুন। ঈদের দিন সকালে বা দুপুরের জন্য এই লুক আদর্শ।

রাতের দাওয়াতের জন্য এই লুক আদর্শ। এই লুকে চেহারার শার্পনেস খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এ জন্য প্রথমে একটি ফুল কাভারেজ ফাউন্ডেশন দিয়ে ত্বকে ভালো করে ব্লেন্ড করে নিন এবং এটি লুজ পাউডার দিয়ে সেট করুন। ব্রোঞ্জারের সাহায্যে চোয়াল ও গালের হাড় সুনিপুণভাবে ফুটিয়ে তুলুন। রাতের সাজের প্রধান আকর্ষণ চোখ সাজাতে সোনালি এবং গাঢ় বাদামি রঙের আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি ড্রামাটিক লুক তৈরি করুন। সঙ্গে উইংড আইলাইনার ও ফলস ল্যাস ব্যবহার করুন। সবশেষে ঠোঁটে লাগান গাঢ় লাল, প্লাম বা মেরুন শেডের কোনো গাঢ় লিপস্টিক।
ঈদের দিন অতিথি সামলানো আর রান্নাবান্নার ব্যস্ততায় যাঁদের হাতে মেকআপ করার জন্য মাত্র ৫-১০ মিনিট সময় থাকে, এই লুক তাঁদের জন্য। প্রথমে শুধু একটি টিন্টেড ময়শ্চারাইজার বা ভালো মানের কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখটা সেট করে নিন। চোখের ওয়াটার লাইনে গাঢ় কালো কাজল আর মাসকারার এক কোট আপনাকে সঙ্গে সঙ্গে সতেজ লুক দেবে। এরপর গালে খুব সামান্য পিংক বা কোরাল ব্লাশ বুলিয়ে নিন, যা আপনার চেহারায় সজীবতা নিয়ে আসবে। সবশেষে একটি টিন্টেড লিপবাম বা লিপগ্লস ব্যবহার করলে আপনি উৎসবের জন্য একদম তৈরি।

ঈদের সারা দিনের ব্যস্ততা ও গরমে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে অনেকের। সাজকে দীর্ঘক্ষণ সতেজ ও নিখুঁত রাখতে মেনে চলতে পারেন এই বিশেষ টিপসগুলো—
ক্লিনজিং: প্রথমে একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ধুলোবালি ও তেল পরিষ্কার করে নিন।
ময়শ্চারাইজিং: ত্বক নরম ও সতেজ রাখতে হালকা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে মেকআপ ফেটে যাবে না।
প্রাইমার: মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখতে ত্বকের ধরন অনুযায়ী প্রাইমার ব্যবহার করুন। এটি আপনার লোমকূপ ঢেকে ত্বককে মসৃণ করবে।
সেটিং স্প্রে: মেকআপ শেষ করার পর অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন, যাতে মেকআপ একদম স্থির থাকে।
ওয়াটারপ্রুফ পণ্য: সারা দিনের ঘাম বা আর্দ্রতায় সাজ যাতে নষ্ট না হয়, সে জন্য ওয়াটারপ্রুফ কাজল, মাসকারা ও লিপস্টিক বেছে নিন।
ব্লটিং পেপার: মুখ তৈলাক্ত হয়ে গেলে সরাসরি পাউডার না লাগিয়ে আগে ব্লটিং পেপার দিয়ে তেল শুষে নিন।
টাচ-আপ কিট: ব্যাগে সব সময় লিপস্টিক এবং টিস্যু রাখুন, যাতে খাবারের পর দ্রুত নিজেকে গুছিয়ে নেওয়া যায়।
আপনার মেকআপ আপনার ব্যক্তিত্বেরই প্রতিফলন। আপনি যে লুকই বেছে নিন না কেন, আত্মবিশ্বাসই হবে আপনার আসল অলংকার। তবে অবশ্যই মানসম্মত পণ্য ব্যবহার করুন, যাতে ত্বকের ক্ষতি না হয়।
সূত্র: ডেইলিলাইফ ফরেভার ফিফটিটু ও অন্যান্য

মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
৯ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
১৪ ঘণ্টা আগে
ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১৫ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
১৫ ঘণ্টা আগে