আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। প্রতিবছর অক্টোবরে এই ডিভাইসের আপডেট এলেও এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান। অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসা হয়। তবে গুরম্যান বলছেন, ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল।
কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
মার্ক আরও বলেন, প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল ও নবম প্রজন্মের আইপ্যাড বিক্রিও বন্ধ করবে অ্যাপল। এই পদক্ষেপ খুব শিগগিরই হবে কারণ লাইটনিং পোর্ট যুক্ত আর কোনো ডিভাইস উৎপাদন হবে না।
এদিকে ম্যাকের নতুন ডিভাইস নভেম্বরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। গত দুই বছর থেকে আইম্যাকের ডিজাইনে কোনো পরিবর্তন হয়নি। তবে ২৪ ইঞ্চির নতুন আইম্যাক এ মাসের শেষে বাজারে আসতে পারে।
এ ছাড়া ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে বলে ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে।
চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা হিসেবে শুধু নয়, সারা টেন্ডুলকার প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতির কারণে। ব্যক্তিগত জীবনের ঝলকের মাধ্যমে তিনি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় তরুণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর সম্পর্ক এবং ভব
১ ঘণ্টা আগে
দিনের শেষে ক্লান্তির চাদর গায়ে জড়িয়ে পুরো পরিবার ঘুমের দেশে পাড়ি জমায়। তখনো আলো জ্বলে গৃহিণী বা কর্মজীবী নারীর নিভৃত কক্ষে। শ্রান্ত শরীরে শান্ত হাতে তিনি গুছিয়ে রাখেন নিশিরাতের রান্নাঘর। মনে মনে এঁকে নেন আগামীকালের সূর্যোদয়ের ব্যস্ততম ক্যালেন্ডার। কিংবা আধবোজা চোখে জলপট্টি ছোঁয়ান জ্বরে তপ্ত....
৫ ঘণ্টা আগে
ক্রিমি, মোলায়েম আর মাশরুমের তৈরি রিসোট্টো আরামদায়ক খাবার হিসেবে বেশ জনপ্রিয়। ইতালিয়ান এই খাবার দেখতে অনেকটা ভাতের মতো হলেও এর স্বাদ এবং রান্নার পদ্ধতি কিছুটা ভিন্ন। ধীরে ধীরে গরম স্টকের সঙ্গে স্টার্চ-সমৃদ্ধ চাল রান্না করে তৈরি করা হয় এর বিশেষ ক্রিমি টেক্সচার। সঙ্গে মাশরুম যোগ হলে খাবারটি হয় আরও...
৯ ঘণ্টা আগে
আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
১ দিন আগে