স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
ইমেজিং খাতে বিগত চার বছরের প্রস্তুতি ও ইঞ্জিনিয়ারিং সহযোগিতার পর এই কৌশলগত অংশীদারত্বকে রিয়েলমি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
দুটি প্রতিষ্ঠান যৌথভাবে ‘ফোর ইয়ারস ইন ওয়ান স্ন্যাপ’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে তাদের প্রথম যৌথ পণ্য জিটি ৮ প্রো-এর জন্য ডিজাইন করা কিছু বিশেষ ফিচার তুলে ধরা হয়েছে।
এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো, তরুণ প্রজন্মের হাতে এমন বিশেষ টুলস তুলে দেওয়া যা তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিগত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে, রিকো ক্যামেরার ঐতিহ্যবাহী ও উচ্চ গুণমানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসা হচ্ছে।
জিটি ৮ প্রো ডিভাইসটির অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন এবং রিকো জিআর ক্যামেরার আসল অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউআই (ইউজার ইন্টারফেস) ডিজাইন করা হয়েছে।
ডিভাইসটিতে রিকো জিআরের ৩০ বছরের ঐতিহ্য এবং এর আইকনিক ফিল্মের মতো নান্দনিকতা ও ৫টি ক্ল্যাসিক ইমেজ টোনের সঙ্গে রিয়েলমির শক্তিশালী মোবাইল ইমেজিং সক্ষমতার সংমিশ্রণ ঘটানো হয়েছে।
রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু এই নতুন ট্রেন্ড নিয়ে বলেন, মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। একে অপরের সঙ্গে মিল না রেখে এখন প্রতিদিনই সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়। নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে সংগতি রেখেই এই অংশীদারত্ব করা হয়েছে।
রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, রিকো ইমেজিং ও রিয়েলমি উভয়কেই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীরা পছন্দ করেন। আমাদের এ অংশীদারত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং, এটি একটি সংস্কৃতি যা নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।

বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
৭ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
৮ ঘণ্টা আগে
নীল নির্জন সমুদ্র, স্ফটিকের মতো স্বচ্ছ পানি আর রুপালি বালুচর। চোখ বন্ধ করে আপনি যদি এই দৃশ্য কল্পনা করেন, তাহলে মনের অজান্তে মাথায় আসবে একটি দেশের নাম—মালদ্বীপ। তবে ভ্রমণবিলাসীদের সেই চিরচেনা ধারণাকে একেবারে বদলে দিতে লোহিতসাগরের বুকে গড়ে উঠছে এক অবিশ্বাস্য রূপকথার রাজ্য।
৮ ঘণ্টা আগে