ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।
কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না।
পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে।
ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।
ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
ইউডব্লিউবি প্রযুক্তি কী
ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।
এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৭ ঘণ্টা আগে