
বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্সের সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডেল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডেল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিংয়ের কথা বলা হয়েছে, যেখানে স্যামসাং এস ২৫-এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে; যেমন স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া যায় শুধু একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৭ ঘণ্টা আগে