গুগল ও ফেসবুক অ্যাকাউন্টে অনেকেই গোপন তথ্য রেখে দেন। অনলাইন যোগাযোগ মাধ্যমে থাকে অনেক গোপনীয় কথোপকথন। এসব প্রতিষ্ঠানের দায়িত্ব ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত রাখা। তবে সংরক্ষিত তথ্য হ্যাকিংয়ের হাত থেকে নিরাপদ রাখার বিষয়টি কিন্তু নিজেকেই দেখতে হবে।
স্মার্টফোন হ্যাকিং থেকে বাঁচতে আপনি কিছু সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারেন। এর মধ্যে রয়েছে—
১. ফোনে প্যাটার্ন, নম্বর বা আঙুলের ছাপের লক ব্যবহার করুন।
২. পাবলিক ওয়াইফাই এবং ব্লুটুথ ব্যবহার থেকে বিরত থাকুন।
৩. ভিপিএন ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই বিশ্বস্ত সাইট থেকে নামানো ভিপিএন। অন্যান্য অ্যাপ নামানোর ক্ষেত্রেও গুগল প্লেস্টোর বা অ্যাপল স্টোরের বাইরে না যাওয়াই ভালো।
৪. ফোনে ব্যবহৃত সাইটগুলোতে লগ-ইনের জন্য টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করুন। কখনো পাসওয়ার্ড সেভ করবেন না।
৫. সেফ মোডে ব্রাউজ করুন। সব ধরনের নোটিফিকেশন এবং পারমিশন ব্লক করে রাখুন।
৬. অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।
৭. স্মার্টফোনে আপডেট আসলে দ্রুত করে ফেলুন।
৮. সর্বদা তথ্যের ব্যাকআপ রাখার চেষ্টা করবেন।
৯. বায়োমেট্রিক অথেনটিকেশন টুলস ব্যবহার করুন।
১০. আপনার স্মার্টফোনে ‘ফাইন্ড মাই ডিভাইস অপশন চালু রাখুন’।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৮ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১০ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১২ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৪ ঘণ্টা আগে