শাওমির নতুন স্মার্টফোনের সিরিজ রেডমি নোট ১৩ বাজারে আসছে শিগগির। এই ফোনে কি কি বৈশিষ্ট্য থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদন বলছে, শাওমির অন্যান্য নোট সিরিজের মত এই সিরিজেও রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো ও রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেল থাকবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে Skrzypek নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বলা হয়, সম্প্রতি প্রকাশিত রেডমি কে৬০ আলট্রা মডেলের মত রেডমি নোট ১৩ সিরিজেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। পেছনে ৪টি ক্যামেরা থাকবে। ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি ৩ প্রাইমারি সেন্সর থাকতে পারে।
এই তথ্যদাতা আরও জানান, প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৩৫৫ সেন্সর ও মাইক্রো লেন্সসহ ২ মেগাপিক্সেল অমনিভিশন ওভি২বি১০ সেন্সর থাকবে।
রেডমি নোট ১৩ প্রো প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল, ৪ এক্স জুমসহ
ডিসপ্লে: কার্ভ–এজ
রেজুলেশন: ১.৫ কে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চাজিং: ১২০ ওয়াট, ফাস্ট চার্জিং
গত বছরের ডিসেম্বরে রেডমি নোট ১২ সিরিজ বাজারে আসে। রেডমি নোট ১২ প্রো ও রেডমি নোট ১২ প্রো প্লাসে অক্টাকোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১২ প্রোর পেছনের ক্যামেরায় ৫০ মেগা মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সামনের ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
রেডমি নোট ১২ প্রো প্লাসে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া রেডমি নোট ১২ প্রো এর মত একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে।

ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
৯ মিনিট আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১৩ ঘণ্টা আগে