আজ টুনা দিবস

আজ টুনা দিবস। বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অর্থনীতিতে টুনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছরের ২ মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। টুনা মাছের প্রজননপ্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে মাছ ধরাকে উৎসাহিত করতেই দিবসটি পালিত হয়।
প্রোটিনের খুব ভালো উৎস টুনা মাছ। এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখে। এ ছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। টুনা মাছ বিভিন্নভাবে খাওয়া যায়। টুনা দিবসে আপনাদের জন্য টুনা মাছের কাবাবের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।
টুনা মাছের দোপেঁয়াজি
উপকরণ
টুনা মাছ ৬ টুকরা, টমেটো ২টি, পেঁয়াজকুচি ২ কাপ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া ২ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫/৬টা, পেঁয়াজপাতা ২ কাপ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ (স্বাদমতো), লেবুর রস ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
টুনা মাছ কেটে ধুয়ে নিন। লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। পরে প্যানে তেল গরম হলে মাছ লালচে করে ভেজে নিন। এবার বাড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে অল্প পানি দিন। পরে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে গোল করে কাটা টমেটো দিয়ে ২/৩ মিনিট রান্না করে টুনা মাছ, কাঁচা মরিচ ফালি, পেঁয়াজপাতা, ধনেপাতাকুচি, জিরাগুঁড়া দিয়ে হালকা নেড়ে ৫/৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল টুনা মাছের দোপেঁয়াজি।

এই ৩৯ বছর বয়সেও যে তিনি ভেলকি দেখিয়ে চলেছেন, সেটা তো আর এমনি এমনি নয়। আমাদের ব্যাপক উদ্বেলিত করতে মেসির মতো লিজেন্ডদের কতটা ঘাম ঝরাতে হয়, সেই হিসাব সবার কাছে নেই। যাঁরা খানিক খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, মেসির জীবন রুটিন মেপে চলে। খাওয়া থেকে ঘুম, ট্রেনিং থেকে বিশ্রাম—সবই তাঁর ঘড়ির কাঁটায় ঘুরতে...
৮ ঘণ্টা আগে
অনেকে আর্জেন্টাইন রান্না কিংবা আর্জেন্টাইনদের মতো মেকআপ করতেও পারদর্শী হয়ে উঠেছেন এই বিশ্বকাপে। আর্জেন্টাইনরা প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে ভালোবাসে। চুলের যত্ন নিতে কোকো বাটার, অ্যালোভেরা জেল ও রোজহিপ অয়েল ব্যবহার করে। এসব উপকরণ আমাদের দেশেও পাওয়া যায়। তাহলে জেনে নিন চুলের যত্নে কীভাবে এসব...
১১ ঘণ্টা আগে
চুল পড়ার মূল কারণ আমাদের খাবারের প্লেটে লুকিয়ে আছে। এর মূল কারণ বেশির ভাগ সময় পুষ্টির ঘাটতি। শরীরে আয়রনের মাত্রা কমে যাওয়া, অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং ভিটামিন ডি, বি১২, জিংক ও অপরিহার্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের তীব্র ঘাটতিও চুল পড়ার কারণ হতে পারে। যদিও আমরা প্রায়শই এই হঠাৎ চুল পড়ার কারণ...
১৫ ঘণ্টা আগে
নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না...
১৭ ঘণ্টা আগে