
বিকেলে জোরেশোরে বৃষ্টি নামল। ঠান্ডা হাওয়া বইছে। এমন দিনে গরম চায়ের সঙ্গে মুখরোচক টা না হলে চলে? ফ্রিজে যদি মুরগি থাকে, তাহলে বানিয়ে ফেলতে পারেন ঝাল স্বাদের চিকেন মোমো।

তিব্বত অঞ্চলের খাবার হলেও মোমো এখন আমাদের দেশে পাওয়া যায়। রাস্তার মোড়ে কিংবা গলির দোকানে এখন হরেক স্বাদের মোমোর দেখা মেলে। একেবারে তিব্বতি বা নেপালি মোমো এখানে তৈরি হওয়া সম্ভব নয় উপকরণের স্বল্পতার কারণে। তাই নিজের মতো তৈরি করে নিতে পারেন এ খাবার। রেস্তোরাঁয় হরেক পদের মোমোর তালিকা দেখে থাকবেন। এগুলোর মধ্যে জনপ্রিয় হলো চিকেন মোমো। এটি অল্প উপকরণে সহজে তৈরি করা যায় বাড়িতে।
বৃষ্টিদিনে স্বাদ বদলের জন্য এটি তৈরি করে নিতে পারেন। মোমোর সঙ্গে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সস। সেটিও নিজে বানিয়ে নিন ঘরে থাকা উপকরণ দিয়ে। নেপালে বা তিব্বতের কোনো গ্রামে খাওয়া মোমোর স্বাদ ঢাকায় পাওয়া যাবে না। তাই সে চিন্তা না করে একেবারে নিজের স্বাদে মোমো বানিয়ে ফেলুন।
আপনাদের জন্য চিকেন মোমোর রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।
উপকরণ
ডো তৈরিতে লাগবে
ময়দা ২ কাপ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ডো বেলার জন্য লাগবে কর্নফ্লাওয়ার পরিমাণমতো।

পুর তৈরিতে লাগবে
চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, বাঁধাকপিকুচি ১ কাপ, গাজরকুচি ২ কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, লবণ স্বাদমতো, সয়া সস ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ।
প্রণালি
ডোর সব উপকরণ একসঙ্গে মেখে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পুরের সব উপকরণ একসঙ্গে দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করে লবণ দেখে নামিয়ে নিন। এবার ডো লুচির মতো করে বেলে তাতে চিকেনের পুর ভরে কুচি দিয়ে মোমোর আকৃতি তৈরি করুন। এবার ঢাকনা দিয়ে স্টিম করে নিন ২০ মিনিট। এতেই তৈরি হয়ে যাবে চিকেন মোমো।

ইউরোপের একমাত্র লিঙ্গ-ভিত্তিক বিভক্ত সৈকত ইতালির ‘আল্লা ল্যান্টার্না’। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই সৈকতে সম্প্রতি এক অভূতপূর্ব হট্টগোলের ঘটনা ঘটেছে। এক তরুণী পর্যটক পুরুষদের জন্য সংরক্ষিত এলাকায় গিয়ে রোদ পোহাতে অস্বীকৃতি জানালে এই ঝামেলার সূত্রপাত হয়।
৫ ঘণ্টা আগে
রাতের ভালো ঘুম আমাদের ত্বকের জন্য বিস্ময়করভাবে উপকারী হতে পারে। ত্বকের যত্নের রুটিনে ঘুম কেন অপরিহার্য, সে সম্পর্কে কথা হয়েছে কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহার সঙ্গে। ঘুমের অভাবে ত্বকের কী ক্ষতি হয় এবং ঘুমের মাধ্যমে কীভাবে ত্বকের উন্নতি করা যায়, সে বিষয়ে জানিয়েছেন...
৭ ঘণ্টা আগে
উজবেকিস্তানের রন্ধনশৈলী সমৃদ্ধ স্বাদ ও বৈচিত্র্যের জন্য পরিচিত। কিছু উজবেক খাবার এত জনপ্রিয় যে এখন বিশ্বের অনেক দেশে তা পাওয়া যায়, তবু খাঁটি উজবেক খাবারের স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই এর উৎসস্থলে যেতে হবে।
১১ ঘণ্টা আগে
হ্যাঁ, এ কথা সত্য, খাদ্যসংস্কৃতির দিক থেকে ইতালি ও ফ্রান্সের তুলনায় স্পেন খানিকটা পিছিয়েই রয়েছে। তবু একেবারেই দমে যায়নি দেশটি। স্প্যানিশ খাবারে রয়েছে তাদের স্থানীয় স্বাদ। রান্নার প্রক্রিয়াতেও মিশে রয়েছে স্প্যানিশ গ্রামের প্রভাব। তবে পর্যটকদের পাতে ভিন্ন স্বাদ আনতে তারাও কম প্রচেষ্টা চালাচ্ছে না।
১৫ ঘণ্টা আগে