আপনার চুল কি শুষ্ক, কোঁকড়া ও প্রাণহীন হয়ে পড়ছে? তাহলে নারকেল দুধ ব্যবহার করে দেখতে পারে। এটি ভিটামিন, খনিজ ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর। অ্যালোভেরা, ডিম এবং দইয়ের মতো অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে নিলে নারকেল দুধ আপনার চুলের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে। এতে চুল হবে রেশমি ও তরতাজা।
জেনে নিন, নারকেল দুধের এমন কয়েকটি হেয়ার প্যাক, যা আপনি সহজে বাড়িতে তৈরি করতে পারেন এবং যেগুলো সব ধরনের চুলের জন্য উপযুক্ত।
যদি আপনার চুল শুকনো, নিস্তেজ এবং প্রাণহীন মনে হয়, তাহলে নারকেল দুধ ও মধু দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। আধা কাপ নারকেল দুধে দুই টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে মাথার ত্বক ও পুরো চুলে মাখুন। এবার মাথার ত্বকে আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন ৫ মিনিট। এতে রক্তসঞ্চালন বাড়বে এবং চুল বড় হবে। এবার এই প্যাক ৩০ থেকে ৪০ মিনিটের জন্য চুলে রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ভিটামিন সি, ই এবং আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। নারকেল দুধ আপনার চুলের গভীরে প্রবেশ করে গোড়া মজবুত করে এবং আগা সুস্থ রাখতে সহায়ক। অন্যদিকে মধু চুলকে হাইড্রেটেড রাখে।
আপনার চুল শুষ্ক, নিস্তেজ ও প্রাণহীন হয়ে পড়লে নারকেলের দুধ এবং শুকনো জবা ফুলের গুঁড়া দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। জবা ফুলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সপ্তাহে এক দিন এই প্যাক ব্যবহার করলে উল্লেখযোগ্য ফল চোখে পড়বে। শারমিন কচি রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
এই হেয়ার প্যাক আপনার চুলের প্রাকৃতিক চিকিৎসা হয়ে উঠতে পারে। ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আধা কাপ নারকেল দুধের সঙ্গে একটি মাঝারি আকারের কলা চটকে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই প্যাক মাথার ত্বকসহ পুরো চুলে মেখে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে নিন। কলা চুল মসৃণ করে, চাকচিক্য ফিরিয়ে আনে এবং দূষণের ক্ষতিকর প্রভাব থেকে চুল বাঁচাতে সহায়তা করে।
প্রাকৃতিকভাবে চুল যদি দ্রুত বড় করতে চান, তাহলে এই প্যাক আপনার জন্য। আধা কাপ নারকেলের দুধের সঙ্গে দুই টেবিল চামচ সাধারণ দই যোগ করুন। এই উপাদান দুটি খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বক ও পুরো চুলে মেখে আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন ৫ মিনিট। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে এবং চুল বড় হবে। এবার এই প্যাক ৩০ থেকে ৪০ মিনিটের জন্য চুলে রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে আপনার চুল আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও ঝলমলে হয়ে উঠবে। টক দইয়ে প্রচুর ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত শক্তিশালী করে তুলবে এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে। এ ছাড়া টক দই প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডে ভরপুর, যা চুলের ভঙ্গুরতা দূর করতেও সহায়ক।
আধা কাপ নারকেল দুধের সঙ্গে দুই টেবিল চামচ জলপাই তেল মেশান। এবার এই প্যাক মাথার ত্বকসহ পুরো চুলে মেখে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে নিন। জলপাই তেল ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিডে পূর্ণ, যা আপনার চুলকে শক্তিশালী এবং পুষ্টি জোগাতে সাহায্য করবে। এ ছাড়া এর ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত চুলকে সারিয়ে তুলতে ভূমিকা রাখে।
সূত্র: ফেমিনা ও অন্যান্য

চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
১ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৩ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
১৯ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
২১ ঘণ্টা আগে