অনেকে কাঁকড়া খেতে ভালোবাসেন। তবে যাঁরা এই প্রথম বাজার থেকে কাঁকড়া কিনে এনেছেন রাঁধবেন বলে, তাঁদের জন্য কাঁকড়া ভুনার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
উপকরণ
পরিষ্কার করে কেটে রাখা কাঁকড়া ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, আদা ও রসুনবাটা দেড় টেবিল চামচ, টমেটোকুচি ২ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, ধনিয়াগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা স্বাদমতো।
প্রণালি
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুনবাটা দিয়ে একটু ভেজে তাতে সামান্য পানি যোগ করে একে একে গুঁড়া মসলা, কাঁচা মরিচ, টমেটো এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা কাঁকড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে সামান্য গরমমসলা এবং ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
২ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
৫ ঘণ্টা আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
৬ ঘণ্টা আগে
আমি ভ্রমণ করছি সেই ছোটবেলা থেকে। ভ্রমণ করতে আমার বেজায় ভালো লাগে; অনেকটা ‘পাগলা ভাত খাবি? হাত ধোবো কোথায়!’ টাইপ। আমার স্বামী, বিয়ের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বক্তব্য দিতে যান। তাঁর পেপার রেডি করার আগেই আমার সুটকেস গোছানো হয়ে যায়। তো, এমন সব ভ্রমণে আনন্দের সঙ্গে নানা রকম সমস্যারও সম্মুখীন হতে হয়।
৭ ঘণ্টা আগে