কোরবানির ঈদ বলে কথা। গরুর মাংসের রেজালা, কালা ভুনা, আস্ত রসুন দিয়ে মাংসের তরকারি তো খাবেনই, সেই সঙ্গে রান্না করে নিতে পারেন গরুর মাংসের টার্কিশ পদ। তাতে খাবারে চমক ও স্বাদবদল—দুটোই থাকবে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।
কার্নিয়ারিক
উপকরণ
বেগুন ৫০০ গ্রাম, লবণ ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, গরুর মাংসের কিমা ৩০০ গ্রাম, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি, চিলি সস, টমেটো সস, ধনেপাতাকুচি ও অলিভ অয়েল বা সাদা তেল ২ টেবিল চামচ করে, টমেটো পিউরি ১ কাপ এবং শুকনো মরিচগুঁড়া ১ চা-চামচ।

প্রণালি
কার্নিয়ারিক ফিলার তৈরি
কড়াইতে তেল গরম হলে পেঁয়াজকুচি সামান্য ভেজে তাতে কিমা দিন। পরে রসুনকুচি, কাঁচা মরিচকুচি, চিলি সস, টমেটো সস, শুকনো মরিচের ভাজাগুঁড়া ও লবণ দিয়ে রান্না করুন। পরে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।
কার্নিয়ারিক তৈরি
বেগুনের খোসা আধা ইঞ্চি দূরত্ব রেখে ছাড়িয়ে নিন। এরপর লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে
৩০ মিনিট। ফ্রাইপ্যানে তেল দিয়ে হালকা করে ৫ থেকে ৭ মিনিট ভেজে নিতে হবে। একটা সার্ভিং ডিশে রেখে বেগুনগুলো মুছে নিন। এবার বেগুনের মাঝখানে একটু ফাঁকা করে সেট করে
নিতে হবে। তারপর ফিলার ভরে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে চেপে চেপে সেট করে নিন। এরপর তেল, টমেটো সস ও পানি একসঙ্গে সঁতে করে নিয়ে সাজানো বেগুনে ঢেলে নিতে হবে। এবার ফিলারসহ বেগুনগুলো ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট রান্না করে নিতে হবে।

টার্কিশ বিফ কোফতা
উপকরণ
গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতা বা পার্সলের কুচি ২ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, কোশের লবণ ২ চা-চামচ, জিরা ও গোলমরিচগুঁড়া ১ চা-চামচ করে, বুটের ডালের বেসন ২ টেবিল চামচ এবং ঠান্ডা পানি পরিমাণমতো।
প্রণালি
মাংস ছোট ছোট টুকরা করে কিমা করে নিন। এবার একটি বাটিতে গরুর মাংসের কিমা, পেঁয়াজ, ধনেপাতা বা পার্সলে, গোলমরিচের গুঁড়া, লবণ, জিরাগুঁড়া এবং ২ টেবিল চামচ বুটের ডালের বেসন রাখুন। এবার বাকি উপকরণ মিশিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি যোগ করুন। মিশ্রণটি আঠালো না হওয়া পর্যন্ত মাখতে থাকুন। এবার ফ্রিজে রাখুন ৩০ মিনিট। পরে চ্যাপ্টা বলের আকারে কোফতা বানিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। এরপর সালাদের সঙ্গে পরিবেশন করুন।

হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
২ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মধ্যবিত্তকে অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এবং ডেস্টিনেশন ওয়েডিং এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিদেশি মুদ্রার রিজার্ভ রক্ষা, জ্বালানি আমদানির চাপ কমানো এবং বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা রাখার প্রেক্ষাপটেই...
৪ ঘণ্টা আগে