
প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। সেই দেশের সিনেমা ‘পাপা বুকা’ এই প্রথম অস্কারের দৌড়ে। ফিচার ফিল্ম সেকশনে মনোনয়ন পেয়েছে এই সিনেমাটি। সিনেমাটি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সেই সিনেমায় অভিনয় করেছেন বঙ্গতনয়া অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
ভারতীয় পরিচালক বিজুকুমার দামোদরনের হিন্দি ও ইংরেজি সংস্করণে নির্মিত সিনেমা ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে এক ইতিহাস চর্চাকারীর চরিত্রে। স্বাধীনতার ৫০তম বছরে পাপুয়া নিউগিনি এই প্রথম অস্কারের মঞ্চে পাঠাচ্ছে নিজেদের সিনেমা। বিভিন্ন সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত বক্তব্যও রেখেছেন এ নায়িকা।
ষষ্ঠীর দিন নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি পাবলিশ করেছেন এ তারকা। পরনে লাল শাড়ি, মাথায় মুকুট আর ফুলের মালা। সাক্ষাৎ দুর্গাদেবীর বেশে ধরা দিলেন তিনি নেটিজেনদের কাছে।

শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কাশবনে আবির্ভূত এই দেবী হাতে পদ্ম নিয়ে উপভোগ করছেন আশ্বিনী হাওয়া। স্বর্ণালংকার গায়ে, হাত ও পায়ে আলতা পরে তিনি যেন হয়ে উঠেছেন সত্য়িকারের দেবী প্রতিমা।

ঋতাভরীর কাছে পূজা মানেই ব্যস্ততা। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছোটবেলার পুজোটা এমন ছিল না। এখন প্রথম দুদিন ঘোরার পরই মনে হয় শরীর দিচ্ছে না আর। আসলে তখন মাথাতে কোনো দায়িত্বের বোঝা ছিল না। বড় হয়ে বুঝেছি, দায়িত্বও কিন্তু স্বাধীনতা কেড়ে নেয়।’

অভিনেত্রীর ভাষ্য, ‘ছোটবেলায় শুধু নিজের কটা জামা হলো, কবে কোনটা পরব, এই সবই ভাবতাম। এখন কম করে হোক আমার অধীনে ১২ জন কর্মী রয়েছেন। তাঁদের সবার কথাও ভাবতে হয়। যদিও এগুলো মন থেকে উপভোগ করি।’

এর বাইরের খবর হলো, হবু বর বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার সুমিত অরোরার জন্মদিন পালন করতে নবমীতে ঘুরতে যাবেন দূরে কোথাও। বোঝা যায়, কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতেই নয়, বাস্তবেও এই নায়িকা দশভুজা।

ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
৭ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১১ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১৩ ঘণ্টা আগে
পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা। সাধারণত কাঁচা মাছ ছোট ছোট কিউব বা টুকরো করে কেটে, বিভিন্ন মসলা ও সস দিয়ে মাখিয়ে ভাতের ওপর সাজিয়ে খাওয়া হয় এই খাবারটি। এটি বিখ্যাত জাপানিজ খাবার সুশির মতো কাঁচা মাছ...
১৫ ঘণ্টা আগে