
ফেব্রুয়ারির বাতাসে এখন হালকা হিমেল পরশ। সেই সঙ্গে মিশে আছে ভালোবাসার ঘ্রাণ। বছর ঘুরে আবারও চলে এল সেই বিশেষ সপ্তাহ। যার অপেক্ষায় থাকেন অনেকে। ২০২৬ সালের ভ্যালেন্টাইনস সপ্তাহের শুভ সূচনা হয়েছে আজ। ৭ ফেব্রুয়ারি, রোজ ডে বা গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই ভালোবাসার সপ্তাহ।

দিনটি কি শুধুই প্রেমিক-প্রেমিকার
রোজ ডে মানেই যে শুধু প্রেমিক-প্রেমিকার দিন, তা কিন্তু নয়। এটি মূলত মনের না-বলা অনুভূতি প্রকাশের দিন। হোক সে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব কিংবা কৃতজ্ঞতা। এর মধ্যে যেকোনো অনুভূতি থেকে একজন আরেকজনকে গোলাপ দিতে পারে। একটি গোলাপ যা বলতে পারে, অনেক সময় হাজারো শব্দে তা সম্ভব হয় না। জীবনসঙ্গী, বন্ধু, পরিবারের সদস্য কিংবা নিজের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য দিনটি আদর্শ। রোজ ডে ২০২৬-এর থিম ‘সহজ প্রকাশ, অকৃত্রিম অনুভূতি’। এবারের রোজ ডের আবহে খুব বেশি চাকচিক্য বা ড্রামার চেয়ে গুরুত্ব পাচ্ছে সাধারণ কিন্তু অর্থবহ মুহূর্তগুলো। হাতে লেখা চিরকুট, স্নিগ্ধ রঙের ছোঁয়া আর প্রিয়জনের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই হবে এবারের মূল আকর্ষণ।
রঙের ভাষা বুঝে গোলাপ কিনুন
গোলাপ দেওয়ার আগে এর রঙের মানে জেনে নেওয়া জরুরি। কারণ, প্রতিটি রং আলাদা বার্তা বহন করে।
লাল গোলাপ: প্রেম ও রোমান্স।
গোলাপি গোলাপ: প্রশংসা ও স্নিগ্ধতা।
হলুদ গোলাপ: বন্ধুত্ব ও আনন্দ।
সাদা গোলাপ: শান্তি ও নতুন শুরু।
কমলা গোলাপ: উদ্দীপনা এবং কাজের প্রতি প্রবল ইচ্ছা।
ল্যাভেন্ডার গোলাপ: প্রথম দেখায় প্রেম।

এই দিবস উপলক্ষে যা করতে পারেন
দিবসকে কেন্দ্র করে আপনার পোশাকে থাকতে পারে গোলাপি ছোঁয়া। দিনটিকে আরও রঙিন করতে গোলাপের রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরা যেতে পারে। আলাদা কোনো পরিকল্পনা থাকলে তার জন্য লাল রং বেছে নিতে পারেন। অফিসের জন্য হলুদ বা প্যাস্টেল রং, আর আভিজাত্য বজায় রাখতে সাদা পোশাক বেছে নিলে ভালো লাগবে। ফ্লোরাল প্রিন্টের পোশাকও এই দিনে বেশ মানিয়ে যায়।
এই দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিয়জনের ব্যাগ বা প্রিয় বইটির ভেতরে একটি গোলাপ লুকিয়ে রাখতে পারেন। ফুলের সঙ্গে ছোট্ট একটি চিরকুট লিখে দিন।
দামি রেস্তোরাঁর বদলে কফি বা স্ট্রিট ফুড ডেটের পরিকল্পনা করুন।
ঘর সাজাতে পারেন রুপালি আলো আর গোলাপের পাপড়ি দিয়ে।
এ কি শুধুই গোলাপের দিন
অনেকে মনে করেন, রোজ ডে শুধু ভ্যালেন্টাইনস সপ্তাহের অংশ। কিন্তু গত এক দশকে ‘রেড রোজ ডে’ একটি স্বতন্ত্র দিবস হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে। এই দিনে অনেকে বাড়ির বাগানে গোলাপ গাছ রোপণ করতে পারেন। বর্তমানে ‘ইটারনিটি রোজ’-এর প্রচলন বেড়েছে; যা বিশেষ প্রক্রিয়ায় এক বছর পর্যন্ত সতেজ থাকে। যদি আরও বড় পরিসরে উদ্যাপন করতে চান, তবে কোনো গোলাপ বাগান বা ‘রোজ গার্ডেন’ ঘুরে আসতে পারেন। দিনটি স্মরণীয় করে রাখতে একটি গোলাপ ফুল বইয়ের ভাঁজে শুকিয়ে রাখতে পারেন এবং প্রতিবছর সেই সংগ্রহের সঙ্গে নতুন স্মৃতি যোগ করতে পারেন। উপহার দামি হওয়া জরুরি নয়, একটি সাধারণ গোলাপ আর অকৃত্রিম ভালোবাসাই দিনটি স্মরণীয় করে রাখতে যথেষ্ট।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস, ন্যাশনাল ডে ক্যালেন্ডার

ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম অ্যাগোডা তাদের ‘২০২৬ ট্রাভেল আউটলুক রিপোর্ট’-এ এশিয়ার ভোজনরসিক পর্যটকদের পছন্দের গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার ভোজনরসিক পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠছে স্থানীয় খাবার ও খাদ্যসংস্কৃতি।
১২ ঘণ্টা আগে
বর্তমানে আঁশ বা ফাইবার বলতেই আমাদের মাথায় প্রথমে আসে ওটমিলের নাম। প্রতি কাপ ওটমিলে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। তবে ওটমিলই একমাত্র আঁশের উৎস নয়। এমন অনেক সাধারণ খাবার আছে, যা ফাইবার বা আঁশের দিক থেকে ওটমিলকেও ছাড়িয়ে যায়। তাই যাঁরা ওটমিল খেতে পারেন না, তাঁদের জন্য এ খাবারগুলো সম্পর্কে জানা বেশি জরুরি।
১৩ ঘণ্টা আগে
সচরাচর আমরা ভদ্রতার সমার্থক শব্দ হিসেবে ‘দয়ালু’ বা ‘উদার’ শব্দ দুটি ব্যবহার করি। সমাজ আমাদের অনেক কিছুই শেখায়। অনেক নিয়মের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা মনে করি, কাউকে ‘ধন্যবাদ’ বলা বা কেউ বিপদ পড়লে তাকে ‘শুনে খুব খারাপ লাগল’ বলাটাই ভালো মানুষের লক্ষণ।
১৪ ঘণ্টা আগে
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
১৮ ঘণ্টা আগে