প্রপোজ ডে

আজকাল নতুন অনেক ধারা বইছে। এই যেমন, প্রেম নিবেদন করার বিষয়টি; মুখে বললেই হয় না, বরং উপযুক্ত স্থান ও সময় নির্বাচন করে অফিশিয়ালি প্রপোজ করার ব্যাপার থাকে। সদ্য় প্রেমিকা প্রেমিকের মনের কথা জানলেও আশা করেন, পরিপাটি কোনো জায়গায় উপস্থিত হয়ে প্রেমিক হাঁটু গেড়ে হাতে ফুল বা হীরার আংটি নিয়ে প্রপোজ করুক। বিভিন্ন দিবস পালনের এ যুগে তাই প্রপোজ ডে গুরুত্ব পাচ্ছে বেশ। যাঁরা ভাবছেন, অফিশিয়ালি আগামীকালই, মানে ৮ ফেব্রুয়ারি প্রেপোজ ডে-তে প্রেম নিবেদন করবেন, তাঁদের জন্য এই ফিচার।
প্রণয়িনী কেমন পোশাক পরে এলে আপনার ভালো লাগবে বা প্রণয়িনী নিজেই যদি এই লেখা পড়ে থাকেন; তাহলে দেখে নিন প্রপোজ ডে-তে কেমন পোশাক পরে চমকে দিতে পারেন প্রিয়তমকে।

পশ্চিমা ঘরানার পোশাকে ‘না’ নেই
পশ্চিমা ঘরানার পোশাক পরায় যাঁরা স্বচ্ছন্দবোধ করেন, তাঁরা এই বিশেষ দিনের জন্য আরামদায়ক কাপড়ের মিডি ড্রেস বেছে নিতে পারেন। চলতি ট্রেন্ডে আঁটসাঁট ও ঢিলেঢালা—দুই ধরনের মিডি ড্রেসই চলছে। হাঁটু বা তার একটু নিচের দৈর্ঘ্যের ফ্রক, ম্যাক্সি কাটিং জামা কিংবা গাউন স্টাইলের পোশাকগুলো মিডি ড্রেসের অন্তর্ভুক্ত।
মাঘ মাস হলেও যেহেতু দিনের মধ্যভাগে খানিকটা গরম লাগে, তাই অল্প নকশার আরামদায়ক কাপড়ের মিডি ড্রেস হতে পারে এই দিন পরার জন্য অন্যতম পছন্দ। ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস সব ঋতুতে পরার উপযোগী হলেও বসন্ত ও গরমে এর কদর একটু বেশিই থাকে। তা ছাড়া এটি ঘরে, দাওয়াতে বা অনুষ্ঠানে পরে ফেলা যায় চট করে।
প্রপোজ ডেতে কোন ধরনের মিডি ড্রেস পরবেন, আর তার সঙ্গে কোন ধরনের গয়না, জুতা ও ব্যাগ বেছে নেবেন; সঙ্গে হেয়ারস্টাইলটা কেমন হবে—এসব ঠিক করে নেওয়াটা জরুরি।
রেস্তোরাঁয় সন্ধ্যাকালীন আয়োজন থাকলে
আবহাওয়া যা, তাতে সুতি কাপড়ের মিডি পোশাক এ ক্ষেত্রে আরামদায়ক হবে। এ ছাড়া ভিসকস, খাদি, শিফনের জামা পরতে পারেন। ভিক্টোরিয়ান হাতা, স্লিভলেস, ঘটি হাতা, ম্যাগি হাতার মিডিও এখন বাজারে পাওয়া যায়। যদি শারীরিক গঠনের সঙ্গে মানানসই হয়, সে ক্ষেত্রে এগুলো পরতে পারেন।
কেমন নকশা বেছে নেবেন

এই দিনের পোশাকে চুমকি, কারজুবি, জরির কাজ না থাকাই ভালো। অনেক লেয়ার রয়েছে, এমন মিডি ড্রেস পরতে পারেন। তবে আরামের দিকটা সবার আগে ভাবতে হবে। কেননা আরাম নষ্ট হলে স্টাইল ক্যারি করাও কঠিন। এ সময় পোশাকের রং বাছাই করাটাও জরুরি। মেরুন, লাল, সাদা, বেবি পিংক, আকাশি, মিন্ট সবুজ কিংবা হালকা হলুদের মতো রংগুলো এই আবহাওয়ার সঙ্গে মানানসই। আউটডোরে পরার জন্য সুতির ঢিলেঢালা কাটিংয়ের মিডি যেমন মানানসই, তেমনি বিকেলে বের হলে একরঙা আঁটসাঁট জর্জেটের মিডি পরলেও ভালো দেখাবে।
দেশীয় ফ্যাশন হাউস ও অনলাইন শপগুলোয় কটন, রেমি কটন, বাটারফ্লাই জর্জেট, ডাবল জর্জেট, সিল্ক, লাইট ডেনিম, লিনেন ফ্যাব্রিকসের মিডি ড্রেস পাওয়া যাচ্ছে। প্রিন্টের ভেতর প্রাধান্য পাচ্ছে ফ্লোরাল, ট্রপিক্যাল, পোলকা ডট, টাইডাই, জিওমেট্রিক, সাইকেডেলিক ইত্যাদি। অনেকে আবার গজ কাপড় এবং লেইস পছন্দের দরজিকে দিয়ে মিডি বানিয়ে নিচ্ছেন।
কেমন জুতা
অনুষঙ্গ হিসেবে পায়ে স্নিকার, স্লিপার থেকে শুরু করে হাই হিল, ফ্ল্যাট হিল, শু—সবই চলে। তবে আঁটসাঁট মিডি ড্রেসের সঙ্গে একটু উঁচু জুতা বেশি মানাবে। একরঙা মিডি ড্রেসের সঙ্গে জুতা হিসেবে বেছে নিতে পারেন হাই হিল, ব্যালেরিনা পাম্প, স্নিকার ও অ্যাঙ্কেল বুট। আবার ক্যাজুয়াল লুকের জন্য ব্যালেরিনা পাম্প ও স্নিকার পরা যেতে পারে।
মিডি ও সাজ
ফ্লোরাল ও ট্রপিক্যাল প্রিন্টের মিডি ড্রেসের সঙ্গে ছোট্ট হালকা গয়না, অন্যদিকে একরঙা মিডি ড্রেস হলে একটু ভারী গয়না পরা যেতে পারে। তবে গয়না যিনি পরছেন, তিনি কতটা ক্যারি করতে পারছেন, তার ওপর নির্ভর করে অনেক কিছু। সাজের ব্যাপারটাও ঠিক তাই। তবে হালকা সাজই মিডি ড্রেসের সঙ্গে বেশি মানানসই।
সূত্র: ভোগ, ফেমিনা ও অন্যান্য

সঠিক সাজসজ্জা আগত অতিথিদের মনেও এক উষ্ণ আতিথেয়তার অনুভূতি তৈরি করে। তাই বুদ্ধিমানের কাজ হবে, অনেক কিছু না কিনে যা আছে, তা দিয়েই বাড়িটি পরিপাটি করে সাজিয়ে তোলা। কারণ, ঈদের সাজসজ্জা শুধু ঘর সুন্দর করার জন্য নয়; এটি আমাদের ভালোবাসা ও যত্নেরই বহিঃপ্রকাশ। স্নিগ্ধ আলো, কুশনের কোমলতা কিংবা ঘরের মিষ্টি...
৫ ঘণ্টা আগে
সকাল থেকেই আপনার মেজাজ থাকবে তুঙ্গে। মনে হবে যেন আপনিই পাড়ার ডন! তবে সাবধান, অতিথিরা আপনার পকেটে হানা দিতে পারে। অফিসে বসের সামনে বেশি জ্ঞান দিতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ অকারণ তর্কে জড়াতে পারেন।
৭ ঘণ্টা আগে
চৈত্র মাস শুরু হয়ে গেছে। এই তপ্ত দিনে রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ও সতেজ পানীয়ের কোনো বিকল্প নেই। সৌদি আরব ও মিসরে ইফতারের টেবিলের অবিচ্ছেদ্য পানীয় সোবিয়া। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, এর সঙ্গে মিশে আছে কয়েক শ বছরের ইতিহাস। সৌদি আরবের রাস্তায় রমজান মাসে...
৭ ঘণ্টা আগে
ব্যস্ত জীবনে ঝটপট ক্ষুধা মেটাতে ইনস্ট্যান্ট নুডলসের জুড়ি নেই। অল্প খরচে এবং খুবই দ্রুত বানানো যায় বলে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সবারই পছন্দের শীর্ষে থাকে এই খাবার। তবে স্বাদ ও সুবিধার আড়ালে এই জিনিস আমাদের শরীরে কী প্রভাব ফেলছে, তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আছে নানান মতামত। মাঝেমধ্যে...
৯ ঘণ্টা আগে