
ফুটবল মাঠে তাঁদের এক একটি ড্রিবলিং, নিখুঁত পাস কিংবা দুর্দান্ত গোল গ্যালারিতে ঝড় তোলে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তাঁরা সুপারহিরো। কিন্তু স্টেডিয়ামের আলো ঝলমলে গ্ল্যামার আর ৯০ মিনিটের চিরচেনা যুদ্ধক্ষেত্রের বাইরে তাঁদের জীবনটা কেমন? আজকের এই বিশেষ ‘বাবা দিবসে’ ফুটবল বিশ্বের দিকে তাকালে দেখা যায় এক অনন্য সাধারণ মেলবন্ধন। সাফল্যের চূড়ায় থাকা এই তারকারা তাঁদের নিজেদের বাবাদের ত্যাগ ও মেন্টরশিপের হাত ধরে আজকের অবস্থানে এসেছেন। মাঠের বাইরে নিজেরাও সামলাচ্ছেন এক একটি বড় ‘হোম টিম’ বা পরিবারের গুরুদায়িত্ব। মাঠে গোল করা হয়তো এই তারকাদের সহজাত প্রবৃত্তি, কিন্তু দিন শেষে যখন ফাইনাল বাঁশি বাজে, তখন তাঁরা ফিরে যান তাঁদের জীবনের সবচেয়ে বড় দায়িত্বে। সেখানে তাঁদের বাবারা থাকেন। আবার থাকে তাঁদের নিজের পিতৃত্বের দায়িত্ব। মাঠের হিরো থেকে ঘরের হিরো হয়ে ওঠার এই গল্পগুলোই ফুটবলকে আরও সুন্দর করে তোলে। বিশ্বের সব ফুটবলপ্রেমী বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা!
আজকের ফুটবল আইকনদের ছোটবেলায় বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখানোর এবং সেই স্বপ্নের পেছনে ঢাল হয়ে দাঁড়ানোর কাজটি করেছিলেন তাঁদের বাবারাই। ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবলের প্রতি তুমুল ভালোবাসার বীজ বুনে দিয়েছিলেন তাঁর প্রয়াত বাবা হোসে দিনিস। তিনি একটি স্থানীয় ফুটবল ক্লাবের কিট ম্যান ছিলেন। রোনালদো প্রায়ই আবেগঘন কণ্ঠে বলেন, তাঁর বাবার সদা হাস্য মুখ তাঁকে শক্তি জোগাত। আজ ফুটবল বিশ্বে নিজের সব রাজকীয় অর্জন বাবার দেখে যেতে না পারার আফসোস তাঁর সব সময়ই রয়ে গেছে। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো শুধু ট্রফিতেই নয়, সন্তানদের দিক থেকেও এগিয়ে। ২০১৬ সাল থেকে পার্টনার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে থাকা রোনালদো বর্তমানে পাঁচ সন্তানের জনক। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এই ব্যস্ত বড় পরিবারের দায়িত্ব সমানতালে সামলাচ্ছেন সিআরসেভেন।

মাঠের লড়াই থেকে শুরু করে অফ-ফিল্ড চুক্তি সবখানেই মেসির ছায়া, এজেন্ট ও পরম পরামর্শদাতা হয়ে আছেন তাঁর বাবা হোর্হে মেসি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির স্পষ্ট স্বীকারোক্তি, বাবার শেখানো কঠোর পরিশ্রম আর নিষ্ঠা ছাড়া তিনি আজকের ‘মেসি’ হয়ে উঠতে পারতেন না। বিশ্বকাপের মাঠে যখন তিনি একের পর এক রেকর্ড ভাঙছেন, ঠিক তখনই মাঠের বাইরে জীবনের অন্যতম কঠিন এক ব্যক্তিগত সময় পার করছেন মেসি। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই মেসির বাবা হোর্হে মেসি অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো-নেইমারদের চেয়ে সন্তানসংখ্যায় একটু পিছিয়ে থাকলেও পরিবারের প্রতি ভালোবাসায় অনন্য মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন পুত্রকে নিয়ে মেসির সুখী গৃহকোণ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর জুতায় সবার নাম খোদাই করে এবং গোল্ডেন বল উদ্যাপনে মাঠের অনন্য আকর্ষণে পরিণত হয়েছিল মেসি পরিবার।

শুরু থেকেই ছেলের প্রধান বিজনেস ম্যানেজার, এজেন্ট ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’-এর মাধ্যমে তিনি নেইমার জুনিয়রের সমস্ত আর্থিক লেনদেন, বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ চুক্তি ও দলবদলের বিষয়গুলো অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দেখাশোনা করেন। ব্যবসার জগতে আসার আগে তিনি নিজে ব্রাজিলের লোয়ার ডিভিশন বা নিচের সারির লিগে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন। ২০১১ সালের আগস্টে জন্ম নেয় নেইমারের একমাত্র পুত্র ও প্রথম সন্তান দাভি। সে প্রায়ই মাঠে বাবার সঙ্গে ট্রফি জয়ের মুহূর্তগুলো উদ্যাপন করে। নেইমারের ঘরে বর্তমানে আরও তিন কন্যাসন্তান আছে। ২০২৬ সালের জুন মাসে চলমান ফিফা বিশ্বকাপের মাঝেই নেইমার ও ব্রুনা বিয়ানকার্ডি ইউটিউবে জেন্ডার রিভিলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, তাঁরা তাঁদের পরবর্তী কন্যাসন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে চলেছেন।
ফুটবল ইতিহাসে এমন কিছু পরিবারের দেখা মেলে, যেখানে বাবার দেখানো পথ ধরে ছেলেরাও ফুটবলের রাজত্ব ধরে রেখেছেন। ইতালির মালদিনি পরিবার ফুটবল আভিজাত্যের প্রতীক। বাবা চেজারে মালদিনি ছিলেন মাঠ কাঁপানো ডিফেন্ডার ও কোচ আর তাঁর পথ অনুসরণ করেই ছেলে পাওলো মালদিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফুটবলের অন্যতম সেরা চিন্তাবিদ ও জাদুকর ইয়োহান ক্রুইফ তাঁর ফুটবল দর্শন শুধু বিশ্বকে নয়, তাঁর ছেলে জর্ডি ক্রুইফকেও দিয়ে গেছেন। জর্ডির মতে, বাবার ফুটবলের প্রতি সংক্রামক ভালোবাসাই তাঁকে ফুটবলার হতে অনুপ্রাণিত করেছিল।
সূত্র: ফুটবল ক্লাব গ্রুপ, ফিফা

নারীরা তুলনামূলকভাবে ভালো ঘুমালেও নিজেদের ঘুমের মান নিয়ে পুরুষদের চেয়ে বেশি অসন্তুষ্ট। সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী ‘স্লিপ অ্যাডভান্স’-এ।
১৬ মিনিট আগে
রূপচর্চায় নানান টোটকা উদ্ভাবনের ক্ষেত্রে, ব্রাজিল দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী ট্রেন্ড সেটার হিসেবে পরিচিত। রিও ডি জেনেরিওর রৌদ্রোজ্জ্বল সৈকত থেকে শুরু করে সাও পাওলোর ব্যস্ত স্যালন পর্যন্ত, ব্রাজিলিয়ান সৌন্দর্য সংস্কৃতিতে রয়েছে প্রাকৃতিক উপাদান, বহু পরীক্ষিত কৌশল এবং এক অদম্য আত্মবিশ্বাস...
৬ ঘণ্টা আগে
স্ট্রিট ফুড এখন পৃথিবীর খাদ্যসংস্কৃতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের স্ট্রিট ফুড চেখে দেখা আধুনিক পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ গ্রুপ ‘এইচ’-এর খেলায় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব।
৮ ঘণ্টা আগে
এখন যে আবহাওয়া, তাতে কমবেশি সবারই ঘাম হচ্ছে। এটা স্বাভাবিক। কিন্তু যাঁরা মানসিক চাপে থাকেন, তাঁরা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন। তার ওপর সেই ঘামের দুর্গন্ধ হয় তীব্র। মানসিক চাপে ঘামের গন্ধ কেন তীব্র হয় এবং কীভাবে এটি সামলানো যায়, জেনে নিন এখান থেকে। মানসিক চাপের কারণে হওয়া ঘাম থেকে বাঁচার...
১০ ঘণ্টা আগে