
আপনি কি কোনো ক্রিয়েটিভ পেশায় রয়েছেন? মানে বলতে চাইছি, সপ্তাহে এক দিন কি ক্যাজুয়াল লুকে হাজির হওয়ার অভ্যাস রয়েছে? তাহলে এই লেখা আপনার জন্যই। যতই ক্যাজুয়াল হোক, অফিসের সঙ্গে মানানসই এমন পোশাকই তো বেছে নিতে হবে। সে ক্ষেত্রে ভালো সমাধান হতে পারে ডেনিম ম্যাক্সি স্কার্ট। এই পোশাকটি ক্যাজুয়াল ও ফরমাল—এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে থাকে। তবে অফিসে কীভাবে এটি স্টাইল করলে জুতসই লাগবে, সেটা বোঝা জরুরি। স্নিগ্ধ, সাদামাটা বা লেয়ারড—এই সব ধরনের স্টাইলই একটি স্মার্ট-ক্যাজুয়াল অফিসের পরিবেশের জন্য উপযুক্ত। তাহলে জেনে নিন কী করে ডেনিম ম্যাক্সি স্কার্ট স্টাইলিং করবেন।

ডেনিম স্কার্টটি যদি স্ট্রাকচারড হয়ে থাকে, তাহলে এমন টপস পরুন, যা ক্যাজুয়াল ও ফরমালের ভারসাম্য বজায় রাখবে। এর জন্য গলায় ও হাতায় হালকা কুঁচি, লেসের কাজ, অফ-শোল্ডার টপ, এমনকি স্লিভলেস টপ বেছে নিন। কটন, ভয়েল বা লিনেনের মতো হালকা কাপড়ের টপস ভ্যাপসা গরমের দিনগুলোয় আপনাকে আরাম দেবে। ফ্লোরাল প্রিন্ট ডেনিমের স্কার্টের সঙ্গে এমন টপস একটি স্নিগ্ধ বৈপরীত্য তৈরি করে। এর সঙ্গে মানানসই গয়না এবং ওপেন-টো স্যান্ডেল পরলে পুরো সাজটি অনায়াসে পরিপাটি দেখাবে।
যেদিন আপনি লেয়ারিং নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আপনার পোশাক স্টাইলিশ দেখাতে চান, সেদিন টপসটি সাধারণ রাখুন এবং পুরো লুকটি অনুষঙ্গের ওপর ছেড়ে দিন। হেডব্যান্ড হিসেবে ব্যবহৃত বা গলায় বাঁধা একটি সিল্কের স্কার্ফ সাজে ভিন্টেজ ছোঁয়া যোগ করে; ভারী সোনালিরঙা রিং বা একাধিক চেইন একটি সাধারণ টপসকে মুহূর্তেই আকর্ষণীয় করে তোলে। এর সঙ্গে কোমরে পরা যেতে পারে চওড়া চামড়ার বেল্ট। স্টাইলিংয়ে আরও যোগ করুন বেল্টের সঙ্গে ম্যাচ করা হ্যান্ডব্যাগ।

যদি ছুটির দিনেও মিটিং থাকে, তবে ডেনিম ম্যাক্সির ওপর একটি ফিটেড ওয়েস্টকোট এমন একটি কম্বিনেশন যা অতিরিক্ত সাজগোজ না করেও সাজ পেশাদারি রাখে। মার্জিত লুকের জন্য কালো, বেইজ বা ধূসরের মতো নিউট্রাল রঙের ওয়েস্টকোট ব্যবহার করুন। গরম বেশি পড়লে লিনেনের ওয়েস্টকোট পরলে আরাম পাবেন। এর সঙ্গে পরুন পয়েন্টেড ফ্ল্যাট বা লো হিল।

ডেনিম ম্যাক্সি স্কার্টের ভেতরে গোঁজা সাদা শার্ট এমন একটি কম্বিনেশন, যার জন্য কোনো বাড়তি আলাপের প্রয়োজন নেই। এটি সব সময়ই মানানসই। আপনি যদি গতানুগতিকতার বাইরে কিছু চান, তবে হালকা নীল, স্ট্রাইপ বা কিছুটা ওভারসাইজড শার্টও পরতে পারেন। ফরমাল ভাব কমাতে হাতা গুটিয়ে নিন। ফ্ল্যাটের বদলে হিলওয়ালা জুতা পরুন। এই লুক দিনের বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মানিয়ে যাবে।

ডবল ডেনিম তখনই ভালো লাগে, যখন দুটি পোশাকে বৈপরীত্য থাকে। এই কম্বিনেশনের ক্ষেত্রে মনে রাখার মতো এটাই একমাত্র নিয়ম। একটি হালকা রঙের ওয়াশড ডেনিম টপসের সঙ্গে একটি গাঢ় রঙের ডেনিম স্কার্ট পরুন অথবা সম্পূর্ণ উল্টোটা করুন—এতে পোশাকে একটি ভিন্ন মাত্রা যোগ হবে। ফিটেড শার্টের মতো স্ট্রাকচার্ড টপগুলো দেখতে আরও অভিজাত লাগে। পোশাকটিকে সাদামাটা দেখতে মনে হলে একটি ট্যান বা কালো চামড়ার বেল্ট কোমরে জড়িয়ে ভিন্নতা আনুন এবং বাদবাকি সবকিছু সাধারণ রাখুন।
কখনো কখনো স্টাইলিশ পদক্ষেপটিও কিন্তু হয় সবচেয়ে সহজ। ডেনিম ম্যাক্সি স্কার্টের সঙ্গে একটি জুতসই টি-শার্ট কিন্তু দারুণ জুটি হয়ে উঠতে পারে। ভিন্ন লুক সৃষ্টিতে টি-শার্ট ইন করে পরুন অথবা সামনে গিঁট দিন। ভালো হয় টি-শার্টের নিউট্রাল রং বেছে নিলে।
সূত্র: ফেমিনা ও অন্যান্য

ফুটবল ঘিরে মানুষের আবেগ কতটা গভীর হতে পারে, এর উত্তর জানতে হলে যেতে হবে আর্জেন্টিনার এক অভিনব প্রতিষ্ঠানে। নাম মারাদোনিয়ান চার্চ বা ইগলেসিয়া মারাদোনিয়ানা, যেখানে দেবতা মারাদোনা, ধর্ম ফুটবল। এটি এমন এক সাংস্কৃতিক ও প্রতীকী আন্দোলন, যেখানে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা শুধু এক মহান...
৬ ঘণ্টা আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় দুটি পর্যটন দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড। এই দেশ দুটি আঞ্চলিক বিমান চলাচল হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় নেমেছে। ক্রমবর্ধমান যাত্রী এবং কার্গো পরিবহনের চাপ সামলাতে দুই দেশই তাদের বিমানবন্দর অবকাঠামো ঢেলে সাজাতে বিপুল বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে...
১ দিন আগে
মানুষ জ্বর না হলেও যে ‘জ্বরে কাঁপে’, তার নাম বিশ্বকাপ ফুটবল। খুব সম্ভবত, পৃথিবীর সবচেয়ে গোমড়া মুখের মানুষটির মনেও কখনো কখনো দোলা দিয়ে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যাঁরা মাঠে খেলা দেখার সুযোগ পাননি, কিংবা খেলাটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও ইতিহাসের প্রতি আগ্রহ আছে, বিশ্বকাপের...
১ দিন আগে
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।
১ দিন আগে