
সমস্যা, জরুরি অবস্থা বা বিপদ বলে কয়ে আসে না। আমরা মাসে কিছু খাদ্যদ্রব্য বাড়তি কিনে রাখি। কিন্তু এর বাইরে ঘরে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যা বাড়তি সংরক্ষণ করলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। জেনে নিন, কোন জিনিসগুলো বাড়তি কিনে রাখলে আপনার সুবিধা হবে।
অতিরিক্ত ব্যাটারি
ঘরে অতিরিক্ত ব্যাটারি রাখা সব সময়ই ভালো। টিভি ও এসির রিমোট, শিশুর খেলনা ইত্যাদিতে ব্যবহৃত ব্যাটারি একাধিক কিনুন। হঠাৎ বিপদে কাজে আসবে। যদি আপনার ড্রয়ারে অতিরিক্ত ব্যাটারি থাকে, তবে সেগুলো পরীক্ষা করুন এবং যেগুলো আর কাজ করে না, সেগুলো ফেলে দিন। এতে জরুরি অবস্থায় বিভ্রান্তিতে পড়তে হবে না।
পোর্টেবল পাওয়ার ব্যাংক ও চার্জার
আপনার ডিভাইসগুলো চার্জে রাখা জরুরি কাজগুলোর একটি। একাধিক পোর্টেবল পাওয়ার ব্যাংক এবং একটি পোর্টেবল মোবাইল ফোন চার্জার হাতের কাছে রাখুন। এতে ভ্রমণকালে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে আপনি একই সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারেন।
টর্চলাইট
বাড়িতে সব সময় একাধিক টর্চলাইট থাকা উচিত। সেগুলো রান্নাঘর, প্রবেশপথ এবং শোয়ার ঘরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সংরক্ষণ করুন। এগুলো বিদ্যুৎ বিভ্রাটের সময় আলো সরবরাহ করে, নিরাপত্তার কাজে ব্যবহার করা যায় এবং সহজে বহনযোগ্য। তাই একাধিক টর্চলাইট থাকলে সুবিধা বেশি।
পোষা প্রাণীর খাবার
যদি আপনার বাড়িতে পোষা প্রাণী থাকে, তবে তিন থেকে সাত দিনের বাড়তি খাবার সংরক্ষণ করুন। জরুরি অবস্থা যেকোনো সময়ই আসতে পারে। আপনার পোষা প্রাণীটি যে খাবার নিয়মিত খেয়ে থাকে সেগুলো বাড়তি সংরক্ষণ করলে অনেক ঝামেলা এড়ানো যাবে।
টয়লেট পেপার
মধ্যরাতে যদি দেখেন টয়লেট পেপার শেষ তাহলে বিরক্তি তো লাগবেই। একজন ব্যক্তি সাধারণত প্রতি মাসে টয়লেট পেপারের আট থেকে বারোটি রোল ব্যবহার করেন। তাই হঠাৎ ফুরিয়ে যাওয়ার বিপত্তি থেকে বাঁচতে অতিরিক্ত টয়লেট পেপার কিনে রাখা বুদ্ধিমানের কাজ।
পলিব্যাগ
বর্জ্য ফেলতে, জিনিসপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পানিতে ভিজে যাওয়া থেকে বাঁচাতে পলিব্যাগ খুব জরুরি। তাই জরুরি কাজগুলো করার জন্য এই ব্যাগগুলো যেন পর্যাপ্ত পরিমাণে বাড়িতে থাকে সেদিকে খেয়াল রাখুন। আর কেনার সময় পুরু ও মজবুত পলিব্যাগ কেনা হবে বুদ্ধিমানের কাজ।
তরল হ্যান্ডওয়াশ
তরল হ্যান্ডওয়াশ কখনো একটি কিনবেন না। একাধিক কিনুন। কারণ কিনতে ভুলে যাওয়া পণ্যগুলোর মধ্য়ে এটি অন্যতম। একাধিক তরল হ্যান্ডওয়াশ বাড়িতে থাকলে হঠাৎ বিপত্তিতে পড়তে হবে না।
প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম
জরুরি অবস্থা যাই হোক না কেন, আপনি যদি বাড়ি থেকে বের হতে না পারেন বা পেশাদার ব্যক্তির সাহায্যের জন্য দীর্ঘ অপেক্ষা করার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে অতিরিক্ত প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে। অতিরিক্ত সরঞ্জাম থাকলে আপনি জরুরি ওষুধপত্র ও অন্যান্য দরকারি জিনিস সহজে হাতের কাছে পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে সেগুলোর মেয়াদ রয়েছে কি না তা কিছুদিন পর পর দেখে রাখতে হবে। প্রয়োজনে নতুন কিনে আবার বাক্সে পুরে রাখতে হবে। এতে দুর্ঘটনার প্রাথমিক ধকলটা সামলে নেওয়া সহজ হবে।
নিয়মিত ব্যবহারের ওষুধপত্র
রোজ ব্যবহারের ওষুধপত্র, যেগুলো দীর্ঘ মেয়াদে খেতে হবে, সেগুলো বাড়তি কিনে আলাদা বাক্সে রেখে দিন। এতে করে কোনো বিপদ-আপদে চিন্তামুক্ত থাকা যাবে। তবে অতিরিক্ত ওষুধগুলো বাড়ির এমন জায়গায় রাখুন যাতে জরুরি প্রয়োজনে বাড়ির যে কেউই সেগুলো বের করতে পারে। সবার জানা থাকলে বাড়তি চাপ অনেকটাই এড়ানো যাবে।
বাড়তি স্পঞ্জের স্যান্ডেল
বাড়িতে সবার ব্যবহৃত এক জোড়া করে স্যান্ডেল থাকলেও বাড়তি দু-এক জোড়া জুতার আলমারিতে রাখুন। অতিথি এসে কখনো ঘরে পরার স্যান্ডেল চাইলে, ভ্রমণে বা হাসপাতালে যেতে হলে এগুলো কাজে আসবে। ব্যবহার করা স্যান্ডেলের জোড়াটিও তো যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, তখন চট করে বের করে নেওয়া যাবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

দুই চাকা, চারটি দেশ আর একটি রেকর্ড। দম্পতিরা আজকাল অনেকে মোটরবাইক ভ্রমণ করেন। রেকর্ড করার নেশাও আছে অনেকের। তাঁদের মতোই এক দম্পতি মীর ও আমাল। জেদ্দাপ্রবাসী দম্পতি মীর শাকিল উর রহমান এবং আমাল আহমেদের কাছে মোটরবাইকে ভ্রমণ আত্ম-আবিষ্কার এবং ভালোবাসার এক অনন্য ভাষা। সম্প্রতি এই দম্পতি তাঁদের মোটরসাই...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, প্রিয় মানুষের বিদায় কিংবা ক্যারিয়ারের বড় কোনো বিপর্যয়—এসব ঘটনা শুধু আমাদের চারপাশটা বদলে দেয়। শুধু তা-ই নয়, এসব বদলে দেয় আমাদের ভেতরের মানুষটাকেও। আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা সময় নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়াই শেষ কথা নয়...
৩ ঘণ্টা আগে
লইট্টা মাছ তো নানাভাবে রেঁধে খেয়েছেন, এবার করলা দিয়ে রেঁধে দেখুন। তেতো হলেও খেতে কিন্তু দারুণ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: লইট্টা মাছ ৩০০ গ্রাম, করলা ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৭টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ...
৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলের প্রভাবে মেজাজটা একটু ‘উগ্র’ হতে পারে। সকালে ঘুম ভাঙার পর থেকেই মনে হবে আপনিই পাড়ার ডন। কিন্তু সাবধান! অফিসের বসের সামনে শার্টের হাতা গুটিয়ে চোখ কটমট করে তাকালে ফল ভালো হবে না। বরং শান্ত থাকুন। প্রেমিকার সঙ্গে অকারণে ঝগড়া বেধে যেতে পারে; সে সময় যুক্তি দেওয়ার চেষ্টা করা মানেই হলো নিজের...
৭ ঘণ্টা আগে