Ajker Patrika

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন সামিরা খান মাহি—কী আছে তাঁর রূপরুটিনে, জেনে নিন

ফিচার ডেস্ক
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন সামিরা খান মাহি—কী আছে তাঁর রূপরুটিনে, জেনে নিন
ছবি: সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর ‘মিস ইউনিভার্স ২০২৬’। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। আজ রোববার (৮ নভেম্বর) পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাঁর।

পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন সামিরা খান মাহি। ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, তিনি রোজ কীভাবে ত্বকের যত্ন নেন, সে সম্পর্কে। পূর্বের একটি সাক্ষাৎকারে আজকের পত্রিকাকে তিনি জানিয়েছিলেন তাঁর রোজকার রূপরুটিন সম্পর্কে। জেনে নিন।

২

শুটিং শিডিউলে মনমতো সময় বের করা কঠিন হলেও রাতে ঘুমানোর আগে আধা ঘণ্টা ও ঘুম থেকে ওঠার পর আধা ঘণ্টা নিজের যত্ন নেওয়ার সময় রাখেন তিনি।

৩

বেসিক স্কিন কেয়ারই মেইনটেইন করা হয় বলে জানান সামিরা খান মাহি। রূপচর্চায় মাহির মূলনীতি হলো ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন আর সেরাম। যেগুলো প্রতিদিন না করলেই নয়। এ ছাড়া প্যাক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক উপাদানকেই ভরসা করেন তিনি। কেমিক্যাল যতটা সম্ভব এড়িয়ে প্রাকৃতিক উপাদানে নির্ভর করাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন মাহি।

৪

ব্যায়াম বলতে সাধারণ ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করেন। তাঁর ভাষ্য, ‘ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আর মাঝেমধ্যে সময় পেলে ইয়োগা করা হয়।’

৫

সামিরা খান মাহি বলেন, নিজেকে নিয়ে পজিটিভ চিন্তা করা জরুরি। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। তিনি বিশ্বাস করেন, একজন মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যই আসল।

ছবি: সামিরা খান মাহির ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত