
মানুষের আবেগ প্রকাশের ধরন ভিন্ন। তেমনি অন্যের দুঃখ বা কষ্টের সময় সহমর্মিতা দেখানোর পদ্ধতিও সবার জন্য এক নয়। কেউ কষ্টে থাকলে উচ্চ স্বরে কান্না বা রাগ প্রকাশ করেন, আবার কেউ একদম নিস্তব্ধ হয়ে যান। অন্যের কষ্ট দেখে তাঁকে সান্ত্বনা দেওয়া একজন অন্তর্মুখী মানুষের জন্য বেশ কঠিন হতে পারে। আবার অনেকে সহানুভূতি গ্রহণ করতেও অস্বস্তি বোধ করেন। তাঁরা মনে করেন, এতে তাঁদের মানসিকভাবে নিচু বা দুর্বল দেখানো হচ্ছে। তবে আমাদের মাঝে এমন কিছু মানুষ আছেন, যাঁরা অন্যদের আবেগ খুব গভীরভাবে অনুভব করেন। এদের বলা হয় ‘এম্প্যাথ’ বা অত্যন্ত সংবেদনশীল মানুষ। সহজ কথায়, এম্প্যাথরা হলেন একধরনের ইমোশনাল স্পঞ্জ, যাঁরা চারপাশের আনন্দ বা চাপ শুষে নেন। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একজন সংবেদনশীল মানুষ?
এম্প্যাথদের মূল বৈশিষ্ট্য হলো, তাঁরা অন্যের অনুভূতিকে কেবল বোঝেন না; বরং অন্যের অভিজ্ঞতাগুলো নিজের অভিজ্ঞতার মতো অনুভব করেন। কেউ মুখে ‘ভালো আছি’ বললেও তাঁর মনের ভেতরের প্রকৃত অস্থিরতা এরা সহজেই ধরে ফেলতে পারেন। অনেক সময় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই একজন এম্প্যাথ হুট করে বিষণ্নতা বা শারীরিক অস্বস্তি (যেমন বুক ভার হয়ে যাওয়া) বোধ করতে পারেন। এটা আসলে তাঁর আশপাশে থাকা অন্য কোনো ব্যক্তির আবেগ। ঝগড়া বা অশান্তি এদের দ্রুত বিপর্যস্ত করে ফেলে। এমনকি সিনেমা বা পর্দায় দেখা সহিংসতাও এদের মনে দীর্ঘস্থায়ী ট্রমা বা চাপের সৃষ্টি করতে পারে। সহমর্মিতা একটি ভালো গুণ হলেও নিজের আবেগ ও শক্তির সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন এম্প্যাথ হন, তবে নিজের জন্য সুস্থ মানসিক সীমানা তৈরি করা এবং নিয়মিত বিশ্রাম নেওয়া জরুরি, যাতে আপনি মানসিকভাবে ভেঙে না পড়েন।
এম্প্যাথদের জন্য প্রকৃতি হলো শক্তি সঞ্চয়ের জায়গা। বনের নিস্তব্ধতা বা সমুদ্রের গর্জন তাঁদের স্নায়ু শান্ত করে এবং চারপাশের কোলাহল থেকে মুক্তি দেয়। নিজেকে পুনরায় সতেজ করতে তাঁদের নিয়মিত একা থাকার প্রয়োজন হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা বা স্পর্শ এম্প্যাথদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে। সম্পর্কে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ভয় তাঁদের তাড়া করে বেড়ায়। জনবহুল জায়গায় অনেক মানুষের বিচিত্র আবেগ ও শক্তি একত্রে কাজ করে। আর এই বিষয়টিই একজন এম্প্যাথের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তাই এ ধরনের মানুষ একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু আবেগ নয়, শব্দ, গন্ধ বা কোনো শারীরিক স্পর্শের প্রতিও এরা অত্যন্ত সংবেদনশীল হন। তীব্র গন্ধ বা উচ্চ শব্দ এদের দ্রুত বিচলিত করতে পারে।
এম্প্যাথদের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়। কেউ মিথ্যা বলছেন কি না বা কোন সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, তা তাঁরা প্রায়ই আগে থেকে অনুভব করতে পারেন। এম্প্যাথরা পেশাদার থেরাপিস্ট হিসেবে চমৎকার কাজ করতে পারেন। কারণ অন্যের আবেগ বুঝতে এবং ব্যাখ্যা করার ক্ষমতা তাঁদের প্রাকৃতিক। এম্প্যাথ মানুষেরা এই ক্ষমতার মাধ্যমে কাউকে সাহায্য করতে পারলে নিজেকে সার্থক মনে করেন।

দ্বন্দ্ব বা ঝগড়া এম্প্যাথদের দ্রুত ক্লান্ত করে ফেলে। অন্যের নেতিবাচক আবেগ তাঁদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। তাই তাঁরা সুকৌশলে অশান্তি এড়িয়ে শান্তিতে থাকতে চান। কিন্তু বন্ধু বা পরিবারের মানুষজন প্রায়ই তাঁদের সমস্যার কথা বলতে তাঁর কাছে ছুটে আসেন। অপরিচিত মানুষও অনায়াসেই তাঁর কাছে তাঁদের জীবনের গল্প বলে ফেলেন। কারণ তাঁরা এ ধরনের মানুষের কাছে নিরাপদ বোধ করেন। এ ধরনের মানুষগুলো অন্যকে সাহায্য করার প্রবল ইচ্ছা থাকায় এম্প্যাথরা অনেক সময় ‘না’ বলতে পারেন না। এতে তাঁরা অন্যের সমস্যার বোঝা নিজের কাঁধে তুলে নেন। আর এটাই দীর্ঘ মেয়াদে তাঁদের মানসিক অবসাদ বা ‘বার্ন আউট’-এর দিকে ঠেলে দেয়।
এম্প্যাথ হওয়া কোনো সমস্যা নয়, বরং এটি একটি বিশেষ ক্ষমতা। তবে নিজের শক্তি ও আবেগ সম্পর্কে সচেতন না হলে এই গুণটিই জীবনের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজে সুস্থ থাকতে যা করবেন—
প্রিয়জনদের সঙ্গে নিজের মানসিক সীমানা নিয়ে স্পষ্ট কথা বলা এবং প্রয়োজনের সময় দূরত্ব বজায় রাখা জরুরি।
কোন আবেগটি নিজের আর কোনটি অন্যের থেকে আসা, তা চিহ্নিত করতে শিখতে হবে।
নিয়মিত ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটানোর মাধ্যমে স্নায়ুকে বিশ্রাম দিতে হবে।
নেতিবাচক মানুষ বা পরিবেশ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।
সূত্র: হেলথ লাইন, মিডিয়াম, সাইকোলজি টুডে

দুই দশক ধরে একাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন ব্রিটিশ ভ্রমণবিষয়ক লেখক লিডিয়া সোয়িনস্কো। জর্জিয়া, ভারত, কলম্বিয়াসহ বহু দেশ ঘুরলেও তাঁর ভ্রমণতালিকায় শ্রীলঙ্কা ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটি ১২ দিনের গ্রুপ ট্যুরে যোগ দিয়েই জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি—প্রেমে পড়ে গেছেন
৪ ঘণ্টা আগে
সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের...
১২ ঘণ্টা আগে
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১৫ ঘণ্টা আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
১৭ ঘণ্টা আগে