ডিসেম্বর মানে বছরের শেষ, ডিসেম্বর মানে ছুটি আর অবসর। ডিসেম্বর মানে মনে সুখানুভূতির জাগরণ। নতুন বছরে অন্দরের লুকে কী পরিবর্তন আনবেন, তা যেন ডিসেম্বরের অবসরেই ঠিক করে নিই আমরা। বাড়ির অন্দর থেকে বাহির—সবকিছুই ঝকঝকে করে তুলতে চাই এ সময়টায়।
কী দিয়ে বাড়ি ও ঘর সাজাবেন, নেট ঘেঁটে তার ধারণা নিতে পারেন। কীভাবে সাজাবেন, সেটা নিয়ে ভাবুন। সৌন্দর্য বিষয়টি নিয়ে একেকজন একেক রকম ধারণা। যেমন কারও নীল রং পছন্দ, তো কারও সাদা। আবার কারও ক্যাকটাস পছন্দ, তো কারও বনসাই। ফলে নিজেই ভাবুন, কীভাবে সাজাবেন। কিছু বুদ্ধি এখান থেকে নিতে পারেন অবশ্য।
করিডরের দেয়াল পেইন্টিং এবং ওয়ালম্যাট দিয়ে সাজাতে পারেন। সব ফ্রেম একই সমান হওয়ার প্রয়োজন নেই। ছোট, বড়, মাঝারি—সব রকমের ফ্রেম ভালো লাগবে। সাদা দেয়ালের জন্য আপনি গাঢ় রঙের ফ্রেম বেছে নিতে পারেন। গ্যালারি ওয়াল তৈরি করতে নিজের তোলা ছবিও বাঁধাই করে ঝোলাতে পারেন।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

দুবাইয়ের রাস্তা এখন শুধু মানুষের ভিড়ে ঠাসা নয়; সেখানে ঘুরে বেড়াচ্ছে মালিকবিহীন শত শত কুকুর আর বিড়াল। সংযুক্ত আরব আমিরাতে মোট পোষা প্রাণীর সংখ্যা ২০ লাখের বেশি; বিশেষ করে দুবাইয়ে কুকুরের চেয়ে বিড়ালের সংখ্যা দ্বিগুণের বেশি। ৬৪ দশমিক ৯৮ শতাংশ পোষা প্রাণীর মালিকের মালিকানায় আছে বিড়াল। প্রাণী...
৭ ঘণ্টা আগে
ব্রেকআপ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয়, যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীটাও হঠাৎ করে শূন্য হয়ে উঠেছে। তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়ে তোলার সাহস জোগাতেই আজকের দিন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন
৯ ঘণ্টা আগে
জেনারেশন জেড বা জেন–জিদের প্রায় এক-তৃতীয়াংশ পুরুষ মনে করে, স্ত্রীর স্বামীর কথা মান্য করা উচিত এবং সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্বামীরই হওয়া উচিত। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে
বাঙালি নারীর আরামদায়ক ও স্বচ্ছন্দময় পোশাকের কথা বললে সালোয়ার-কামিজের নাম আসে সবার আগে। উৎসবের জমকালো আয়োজন হোক কিংবা প্রতিদিনের ব্যবহারে—সালোয়ার-কামিজ সব বয়সের নারীর কাছে সমাদৃত। এখন বাজারে পোশাকের নকশা ও কাপড়ে এত বেশি বৈচিত্র্য যে সঠিকটি বেছে নেওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে।
১৯ ঘণ্টা আগে