
মেষ
আজ আপনার এনার্জি লেভেল ১১০ পারসেন্ট। অফিসে বসের বকবকানিও আপনার কানে মিউজিকের মতো মনে হতে পারে। নতুন কোনো কাজের অফার আসতে পারে। এতটাই দ্রুত কাজ করবেন যে সহকর্মীরা ভাববে আপনার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে! তবে বিকেলে পাড়ার মোড়ে আড্ডা দিতে গিয়ে বেশি চা খাবেন না, রাতে ঘুম না এলে ছাদের তারা গুনতে হবে। আজ রাস্তা পার হওয়ার সময় নিজের ছায়াকে পাশ কাটানোর চেষ্টা করবেন না, ধাক্কা লাগতে পারে!
বৃষ
গ্রহরা বলছে আজ আপনার পকেটে টাকার টান কম থাকবে। তবে অলসতা আজ বিশ্ব রেকর্ড গড়তে পারে। বিছানা আজ আপনাকে চুম্বকের মতো টেনে রাখবে। দুপুরের মেনুতে বিরিয়ানির যোগ আছে, কিন্তু সাবধানে—বেশি খেলে বিকেলের ইন্টারভিউতে হাই তুলতে তুলতে সব গোল্লায় যাবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও খরচ হবে দ্বিগুণ। কেউ টাকা চাইলে আজ ভুলে যাওয়ার ভান করুন, স্মৃতিশক্তি হঠাৎ কমে গেছে এমন অভিনয় বেশ কাজে দেবে।
মিথুন
আপনার দুই মনের লড়াই আজ চরমে পৌঁছাবে। একদিকে পাহাড় অন্য দিকে সমুদ্র—মাঝখানে পড়ে আপনি বাড়ির বারান্দায় বসে থাকবেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় আজ আপনিই হবেন শো-স্টপার। তবে কথা বলার সময় খেয়াল রাখুন, ভুল করে ক্রাশের নাম যেন বন্ধুদের সামনে বের হয়ে না যায়। ভ্রমণে আনন্দ আছে, কিন্তু ট্রেনের টিকিট ঠিক আছে তো? আজ আপনার বাঁ দিকের কানটি বেশ সংবেদনশীল, কেউ ফিসফিস করে কিছু বললে সেটাকে সিরিয়াসলি নেবেন না।
কর্কট
আজ আপনি বেশ আবেগপ্রবণ থাকবেন। হঠাৎ পুরোনো কোনো সিনেমার কথা ভেবে চোখে পানি আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির খবর আসতে পারে, তবে সহকর্মীদের ঈর্ষার নজর থেকে বাঁচতে মিষ্টি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোনের নোটিফিকেশন অফ রাখুন, নয়তো শান্তির সংসারে অশান্তির চ্যাট ঢুকতে পারে। বসকে আজ ‘গুড মর্নিং’ বলার সময় একটু বেশি দাঁত বের করে হাসুন, বেতন বাড়ার চান্স বাড়বে!
সিংহ
বনের রাজা হোন আর না হোন, নিজের ড্রয়িংরুমের রাজা আজ আপনিই। আপনার ব্যক্তিত্বে আজ সবাই কুপোকাত। প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে আয়নার সামনে দুই ঘণ্টা কাটানো আপনার জন্য স্বাভাবিক। তবে পকেটটা একটু চেক করে নেবেন, ক্রেডিট কার্ডের লিমিট আবার শেষ হয়ে যায়নি তো? বিকেলের দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজ সেলফি তোলার সময় বেশি পাউট করবেন না, লোকে ভুল করে মাছ ভাবতে পারে।
কন্যা
আপনার খুঁতখুঁতে স্বভাব আজ চূড়ান্ত পর্যায়ে থাকবে। এমনকি ডালের মধ্যেও জ্যামিতিক নকশা খুঁজতে পারেন। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ আছে, তবে সে জন্য আপনাকে একটু বেশি কান্নাকাটি করতে হতে পারে। সৃজনশীল কাজে আজ আপনার জুড়ি নেই। যদি লেখক হন, তবে আজ একটি পুরো উপন্যাস লিখে ফেলতে পারেন। রান্নাঘরে গিয়ে সব মসলার কৌটা আবার নতুন করে সাজানোর ভূত নামান, নয়তো বাড়ির লোকের তাড়া খেতে পারেন।
তুলা
ভারসাম্য রাখাই আপনার কাজ, কিন্তু আজ নিজেই টালমাটাল থাকতে পারেন। কেনাকাটার নেশায় পকেট খালি হতে পারে। বিনিয়োগ করার জন্য ভালো সময়, তবে লটারির টিকিট কাটার আগে জ্যোতিষীর কাছে গিয়ে একবার হাত দেখান। সঙ্গীর সঙ্গে আজ রোমান্টিক ডিনারের সম্ভাবনা আছে, তবে মেনু পছন্দ করার দায়িত্বটা তাকেই দিন। কেউ যদি বলে ‘তোমাকে আজ বেশ মোটা লাগছে’, তাকে শান্তভাবে বলুন, ‘এটা আভিজাত্যের বহিঃপ্রকাশ।’
বৃশ্চিক
আপনার রহস্যময় ভাব আজ অন্য মাত্রা পাবে। লোকে আপনার দিকে তাকিয়ে ভাববে হয়তো কোনো বড় ষড়যন্ত্র করছেন। আসলে আপনি হয়তো দুপুরে কী খাবেন সেটাই ভাবছেন! কর্মক্ষেত্রে বড় প্রজেক্ট হাতে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ একটু বেশিই সাহসী হয়ে উঠতে পারেন। কাউকে নিজের পাসওয়ার্ড দেবেন না, এমনকি সে যদি আপনার খুব প্রিয় বিড়ালও হয়!
ধনু
আজ আপনার ভ্রমণের নেশা চরমে। অফিস থেকে পালানোর ফন্দি করতে পারেন। আপনার সেন্স অব হিউমার আজ তুঙ্গে। সবাই আপনার জোকসে হাসবে, কিন্তু বসের সামনে জোকস শোনানোর সময় সাবধান। আজ হঠাৎ কোনো পুরোনো বন্ধুর দেখা পেতে পারেন যে আপনার টাকা ধার নিয়েছিল। আজ ব্যায়াম করার কথা ভাবুন, কিন্তু শুধু ভেবেই সময় কাটান, শরীরকে কষ্ট দেওয়ার দরকার নেই।
মকর
আজ আপনি কাজের চাপে পিষ্ট হতে পারেন, কিন্তু মেজাজ থাকবে রাজার মতো। কঠোর পরিশ্রমের ফল আজ হাতে নাতে পাবেন। সামাজিক সম্মানে আজ আপনার বুক ৫৬ ইঞ্চি না হলেও বেশ চওড়া হবে। তবে বাড়ির ছোটদের সঙ্গে কথা বলার সময় একটু নমনীয় হোন, নয়তো তারা আপনার নামে গ্রুপ চ্যাটে মিম বানাতে পারে। আজ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় মাঝেমধ্যে পলক ফেলুন, নয়তো লোকে আপনাকে স্ট্যাচু ভেবে ভুল করতে পারে।
কুম্ভ
আজ আপনি নতুন কোনো গ্যাজেট বা টেকনোলজি নিয়ে মেতে থাকবেন। আপনার আইডিয়াগুলো আজ বেশ ইনোভেটিভ। ব্যবসায় লাভ হবে, তবে পার্টনারের সঙ্গে কথা বলার সময় একটু শান্ত থাকুন। আজ আপনি সোশ্যাল মিডিয়ায় যা-ই পোস্ট করবেন, তা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে (নেতিবাচক অর্থেও হতে পারে, তাই সাবধানে!)। রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশ দেখবেন না, সামনে কোনো খুঁটি থাকলে হঠাৎ সেটা আপনাকে ‘হাগ’ করতে পারে।
মীন
আজ আপনার কল্পনার জগৎ বাস্তবের চেয়ে বেশি রঙিন। স্বপ্নে হয়তো নিজেকে বিমানে করে মেঘের ওপরে উড়তে দেখবেন। শারীরের দিকে একটু নজর দিন, বিশেষ করে পেটের দিকটা আজ একটু সেনসিটিভ। গুরুজনদের আশীর্বাদ আজ আপনার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজ বিকেলটা বেশ রোমান্টিক। আজ ভাজাভুজি দেখে দূরে পালান, নয়তো বাথরুমে দীর্ঘক্ষণ আড্ডা হতে পারে।

বাসায় ইলিশ মাছ থাকলে আর কথা কী—রেঁধে ফেলুন। কীভাবে রাঁধবেন? আপনাদের জন্য সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: রিং পিস করে কাটা ইলিশ মাছ ৪ পিস, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল...
১ ঘণ্টা আগে
মানুষের এক আদিম ও মৌলিক চাহিদা হলো ‘স্পর্শ’। কিন্তু বর্তমানের যান্ত্রিক ও বিচ্ছিন্ন জীবনে আমরা ক্রমশ এই মানবিক ছোঁয়া থেকে দূরে সরে যাচ্ছি, যা জন্ম দিচ্ছে ‘টাচ ডিপ্রাইভেশন’ বা স্পর্শ হীনতার মতো এক নীরব সংকটের। প্রশ্ন হলো, স্পর্শ কি কষ্ট কমানোর ওষুধ? জেনে নিন, নিঃসঙ্গ জীবনে স্পর্শের বিকল্প কী। কেন...
৩ ঘণ্টা আগে
ভ্রমণজগৎ ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামে পরিচিত। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে...
১৪ ঘণ্টা আগে
কাঁচা আম দিয়ে আচার তৈরি হয়। যাঁদের বাড়িতে আচার তৈরি হয় না কিন্তু প্রায়ই টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চায়, তাঁরা কী করবেন? সহজ উপায়ে নাড়ু তৈরি করে সংরক্ষণ করুন। যখন মন চাইবে, টপ করে মুখে পুরে নিন। আপনাদের জন্য কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ুর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে