
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি।
ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের গোপন রহস্য হলো, একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যতালিকা বজায় রাখা। আয়রন, জিংক, ভিটামিন সি ও বি এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবারগুলো চুল আরও মজবুত ও লম্বা করতে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি তাঁরা কোলাজেন পানীয় এবং ফুড সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করেন। চুলের সাপ্লিমেন্ট হিসেবে বায়োটিন বেশ জনপ্রিয় সেখানে। বায়োটিন, প্রোবায়োটিকস, ফলিক অ্যাসিড এবং রাইস প্রোটিনে ভরপুর বিভিন্ন সাপ্লিমেন্ট স্বাস্থ্যকর চুলের জন্য একদম উপযুক্ত মনে করেন তাঁরা।

যেকোনো হেয়ার-কেয়ার রুটিনের ভিত্তি হলো চুল পরিষ্কার করা এবং চুল ধোয়ার আগের যত্ন। প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে অরগানিক জোজোবা, নারকেল, সূর্যমুখী বীজ এবং তিলের তেল দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক চুলে ব্যবহার করেন ফরাসি নারীরা। এরপর ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলেন। এটি সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। এটি চুলের ওপর একটি হালকা আস্তরণ তৈরি করে, যা শ্যাম্পুকে চুল থেকে আর্দ্রতা কেড়ে নিতে বাধা দেয়।
ফরাসি নারীরা চুলে হালকা ব্লন্ড হাইলাইটস করাতে ভালোবাসেন। এ কারণে চুলের দৈর্ঘ্য এবং আগা শুকিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ব্লন্ড রং সুন্দর ও চুল মজবুত রাখতে সপ্তাহে একবার দুটি পণ্য ব্যবহার করেন তাঁরা। একটি পার্পল শ্যাম্পু এবং অন্যটি পার্পল হেয়ার মাস্ক। পার্পল শ্যাম্পু ও মাস্ক শুধু চুলে লাইটেনিং করার জন্যই নয়, কুল ব্লন্ড, ব্লিচ করা বা এমনকি পাকা চুলের জন্যও চমৎকারভাবে কাজ করে।
ব্রিসল হেয়ার ব্রাশ মাঝারি দৈর্ঘ্যের এবং পাতলা চুলের জন্য উপযোগী। এটি জট ছাড়ানো এবং আঁচড়ানোর সময় চুল ভাঙা কমায়। চুল চকচকে ও মসৃণ রাখতেও সহায়তা করে। এ ধরনের হেয়ার ব্রাশ মাথার ত্বক আলতো ও আরামদায়কভাবে এক্সফোলিয়েট করার পাশাপাশি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়।
রাতে গোসলের পর তাঁরা তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নেন। তবে তা বেশ ভেজা ভেজা রাখা হয়। তারপর হিট-প্রোটেক্টিভ স্টাইলিং স্প্রে ব্যবহার করেন। এটি চুলে ভলিউম ও উজ্জ্বলতা যোগ করার জন্য অসাধারণভাবে কাজ করে বলে তাঁরা মনে করেন। এটি পাতলা চুলে চটচটে বা তৈলাক্ত না করেই কিছুটা ঘন করে তোলে। এগুলো মূলত চুলের গোড়ায় এবং কিছুটা চুলের দৈর্ঘ্যে ব্যবহার করা হয়।
এরপর ঘুমানোর সময় চুল বাতাসে শুকিয়ে অথবা মাথা উল্টো করে নিচ থেকে হালকা করে ব্লো ড্রাই করা হয়। চুলে অবিশ্বাস্য ভলিউম আনার জন্য এই ধাপ অপরিহার্য।
সূত্র: হু হোয়াট হয়ার ও অন্যান্য

পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৩ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৬ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৮ ঘণ্টা আগে