
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের মুখ না দেখলে যেন আমাদের দিনটা ঠিক শুরু হয় না। তাই ত্বকের যত্নে শুধু ভালো পণ্য কেনাই নয়, জানতে হবে সেগুলো ব্যবহারের সঠিক সময় ও নিয়ম। যে নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। জেনে নিতে পারেন সকালে ত্বকের যত্নে এমন কিছু গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে।
আমরা ঘুমিয়ে পড়লেও ত্বক কিন্তু সারা রাত কাজ করে। এ সময় ত্বক থেকে তেল নিঃসৃত হয়। ত্বকের রোমকূপে জমে থাকে ময়লা। তাই সকালে মুখ ধোয়ার জন্য প্রয়োজন এমন একটি ক্লিনজার, যা ত্বক গভীরভাবে পরিষ্কার করবে। এটি ত্বকের তেল, মেকআপ, জমে থাকা ময়লা সহজে পরিষ্কার করে। তবে সব ধরনের ত্বকের জন্য একই পণ্য উপযুক্ত নয়। যাঁদের ত্বক খুব তৈলাক্ত বা সহজে ব্রণ হয়, তারা অয়েল ক্লিনজার ব্যবহার করার আগে ত্বকের ছোট একটি অংশে লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
এই ধাপ ডাবল ক্লিনজিং নামে বেশ পরিচিত। এটির কাজ হলো, মুখে থেকে যাওয়া ঘাম, ধুলাবালু, অতিরিক্ত তেল এবং অয়েল ক্লিনজারের অবশিষ্ট অংশ সম্পূর্ণভাবে পরিষ্কার করা। বিশেষ করে যাঁরা সারা দিন বাইরে থাকেন, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন বা দূষণের মধ্যে চলাফেরা করেন, তাঁদের জন্য এই ধাপ বেশ উপকারী। তবে এমন ক্লিনজিং বেছে নিতে হবে, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না করে পরিষ্কার করবে। খুব শক্তিশালী ক্লিনজার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়তে পারে।
অনেকে মনে করেন, টোনার অপ্রয়োজনীয় জিনিস। কিন্তু মুখ পরিষ্কারের পর ত্বক অনেক সময় কিছুটা শুষ্ক হয়ে গেলে, টোনার সেই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনে। পাশাপাশি মুখের ত্বকে থেকে যাওয়া ধুলাবালু ও মৃত কোষ পরিষ্কার করে। তবে কেনার সময় অবশ্যই অতিরিক্ত অ্যালকোহলযুক্ত টোনার এড়িয়ে চলবেন। কারণ, তা ত্বক আরও শুষ্ক এবং সংবেদনশীল করে তুলতে পারে। আর ত্বক যদি শুষ্ক হয়ে থাকে, তাহলে হাইড্রেটিং টোনার ব্যবহার করুন।

বাইরে বের হলে আমরা রোদ, ধুলোবালু, ধোঁয়া ও দূষণের মুখোমুখি হই। এগুলোর প্রভাব প্রতিদিন আমাদের চোখে না পড়লেও ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা কমে যায়। এই সমস্যা কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম হতে পারে অন্যতম উপকারী পণ্য। এগুলো ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব থেকে ত্বক রক্ষায় সহায়ক; পাশাপাশি ত্বক আরও টানটান দেখাতে সাহায্য করে।
মুখ ও গলায় মাত্র দুই থেকে তিন ফোঁটা সেরামই যথেষ্ট। ত্বকে ঘষে না লাগিয়ে আলতোভাবে চাপ দিয়ে লাগালে এটি ত্বকে আরও ভালোভাবে মিশে যাবে। তবে নতুন কোনো সেরাম ব্যবহার করার আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। জ্বালাপোড়া বা অস্বস্তি হলে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
এটিকে বলা যায় ত্বকের প্রতিদিনের ভালো বা বিশ্বস্ত বন্ধু। যত ভালো ক্লিনজার বা সেরাম ব্যবহার করুন না কেন, ময়শ্চারাইজার ছাড়া ত্বকের যত্ন অসম্পূর্ণ রয়ে যাবে। রোদ, ধুলোবালু, বাতাস—এসব কারণে ত্বক ধীরে ধীরে আর্দ্রতা হারায়। ময়শ্চারাইজারের কাজ হলো সেই আর্দ্রতা ধরে রাখা। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম ভালো কাজ করে। স্বাভাবিক বা মিশ্র ত্বকের জন্য উপযোগী হলো মাঝারি ঘনত্বের ক্রিম। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের জন্য হালকা জেলভিত্তিক ময়শ্চারাইজার বেশি আরামদায়ক।
সারা দিনের জন্য বাইরের রোদ কিংবা গরম আবহাওয়ায় বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় এটি অত্যন্ত শক্তশালী ও কার্যকরী ভূমিকে পালন করে। অনেকে সব ধাপ মেনে চললেও বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যান। অথচ ত্বক বিশেষজ্ঞদের মতে, সকালের পুরো স্কিন কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ ধাপই এটি।
আমাদের দেশের আবহাওয়ায় বছরের বেশির ভাগ সময় সূর্যের তাপ তীব্র থাকে। রোদে থাকা মানে শুধু ত্বক কালচে হয়ে যাওয়া নয়, সূর্যের অতিবেগুনি ইউভি রশ্মি ধীরে ধীরে ত্বকের গভীর ক্ষতি করে। তাই ঘরে বা বাইরে বের হওয়ার আগে এবং দিনের শুরুতে সানস্ক্রিন ব্যবহার অভ্যাসে পরিণত করুন। বাইরে বের হওয়ার ১৫ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন নিয়ে মুখ, গলা ও হাতে লাগিয়ে নিন। প্রতি দুই ঘণ্টা পর পানি দিয়ে ত্বক পরিষ্কার করে আবার ব্যবহার করতে হবে এটি।
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখুঁত ত্বকের আকর্ষণীয় বিভিন্ন ছবি দেখে অনেকে নিজের ত্বক নিয়ে হতাশ হয়ে পড়েন। তবে বাস্তবে ত্বকে সামান্য দাগ থাকা, ব্রণ ওঠা কিংবা ক্লান্তির ছাপ খুবই স্বাভাবিক বিষয়। ত্বকের যত্ন নেওয়া মানে রাতারাতি ফরসা বা সম্পূর্ণ দাগহীন চকচকে ত্বক পেয়ে যাওয়া নয়, এটি নিজের শরীরের এবং ত্বকের প্রতি প্রতিদিনকার যত্ন ও সচেতনতা। পাশাপাশি প্রয়োজন নিয়মিত পরিষ্কার থাকা, পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম ইত্যাদি। মনে রাখবেন, ত্বকের আসল সৌন্দর্য রঙে নয়, এর সুস্থতায়।
সূত্র: হেলথ লাইন

ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়।
২ ঘণ্টা আগে
প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প?
৪ ঘণ্টা আগে
গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে...
৬ ঘণ্টা আগে
প্রিয় মানুষটি সামনে বসে গল্প করছেন, আর আপনি একমনে ফোনের স্ক্রিনে আঙুল ঘষে চলেছেন। দৃশ্যটি ইদানীং খুবই পরিচিত। প্রথম দর্শনে এটি নির্দোষ বা স্বাভাবিক অভ্যাস মনে হতে পারে। তবে মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণের একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। একে বলা হচ্ছে ফাবিং।
৮ ঘণ্টা আগে